সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

মনে মনে মান্নত করলে আদায় করতে হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  অনেক সময় আমরা কিছু বিষয়ে চিন্তিত হই। তখন মন চায় কিছু দান করি আল্লাহর রাস্তায়। মনে মনে চিন্তা করি একটা ছাগল যদি আল্লাহর রাস্তায় দান করা যেতো।

বা কয়েক হাজার টাকা যদি দান করা যায়, এ বিষয়ে আমরা মুখে কিছু উচ্চারণ করে বলি না। তখন কী আমাদরে ঐ জিনিস আল্লাহর রাস্তায় দান করতে হবে?

মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে নিয়ত করলে তা মান্নত হয় না। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু মুখে বলেননি তাই সেটি মান্নত হয়নি।

সুতরাং ঐ পরিমাণ টাকা সদকা করা আপনার জন্য আবশ্যক নয়। তবে সদকা একটি ফযীলতপূর্ণ ইবাদত। তাই মান্নত না হলেও আপনি যেহেতু একটি নেক ইচ্ছা করেছেন তাই তা পূরণ করাই ভালো হবে।

(আহকামুল কুরআন, জাস্সাস ৩/৪৪২; আহকামুল কুরআন, ইবনে আরাবি ১/২৬৮; বাদায়েউস সানায়ে ৪/২২৬; আলবাহরুর রায়েক ২/৩০৫)

অধিকারের রিপোর্টে ১০ মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ৪২২


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ