শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

চাকরির বয়সসীমা ৩৫ করার কর্মসূচি পণ্ড, আটক ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশ নয়জনকে আটকও করে।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ও বাংলাদেশ ছাত্র পরিষদের পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করতে  শনিবার (৩ নভেম্বর) দুপুরে শাহবাগে অবস্থান নিয়ে মিছিল শুরু করে শিক্ষার্থীরা।

তবে মিছিলের শুরুতেই পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ তাদের পাবলিক লাইব্রেরির গেটের ভেতরে রেখে গেট আটকে দেয়। আন্দোলনকারীরা তখন গেট ভাঙার চেষ্টা চালায়। এরপর পুলিশ সেখান থেকে তাদের ধাওয়া দেয় ও কয়েকজনকে আটক করে।

পুলিশ বলছে, যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পুলিশ।

আন্দোলনকারীরা বলেছেন, আমরা ছয় বছর ধরে অহিংস আন্দোলন করে আসছি। আজ আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। এতে বাধা দেয়া হয়েছে।

এ বিষয়ে রমনা জোনের এডিসি আজিমুল হক বলেন, রোববার সোহরাওয়ার্দী উদ্যানে একটি অনুষ্ঠান রয়েছে, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। সে জন্য এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ কারণে তাদের বলা হয়েছিল কর্মসূচি পরে করতে। সে জন্যই তাদের বাধা দেয়া হয়েছে।

আটককৃত ছাত্রদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ