সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

অমৃতসরে দুর্ঘটনায় আহতদের রক্ত দিয়ে প্রশংসিত মাদরাসা শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ 

ভারতের পাঞ্জাবের প্রদেশের অমৃতসরে রাবণ বধ দেখতে আসা তিন শতাধিক হিন্দু নারী পুরুষের উপর দিয়ে ট্রেন চলে যাওয়ার ঘটনা সবার জানা। ওই ঘটনায় কমপক্ষে ৭০ জন নিহত হয় এবং আহত হয় কয়েকশ মানুষ।

তবে আহত হিন্দুদের জরুরি ভিত্তিতে রক্ত সরবরাহ করেছে পাঞ্জাবের মাদরাসা শিক্ষার্থীরা। এ খবরটি খুব কম মানুষই জেনেছে।

ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস

ভারতের টিডিএন বাংলা এ নিয়ে নিউজ করার পর গতকাল দেশটিতে খবরটি ছড়িয়ে পড়ে। খবরে বলা হয় পাঞ্জাবের সবকটি মাদরাসায় জরুরি ঘোষণা দেয়া হয়, রেল দুর্ঘটনায় আহতদের রক্ত দিতে।

ভারতের উল্লেখযোগ্য গণমাধ্যমগুলোতে এ খবর না এলেও ছোট ছোট কয়েকটি মিডিয়ার কল্যাণে তা ছড়িয়ে পড়ে। এতে মাদরাসা শিক্ষার্থীদের অবদান উল্লেখ করে প্রশংসায় পঞ্চমুখ হন মানুষ।

সোশ্যাল সাইটে নেটিজেনরা লেখেন, প্রায় সময়ই মাদরাসাগুলির বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়ে থাকে। কখনও বলা হয় সমাজবিরোধী কাজ কারবার হয় এই মাদরাসায়। কিন্তু পাঞ্জাবের অমৃতসরে ঘটে যাওয়া রেল দুর্ঘটনায় আহতদের রক্ত দিতে এগিয়ে এলো সেই মাদরাসাগুলিই।

মাদরাসা ছাত্রদের এমন কাজের প্রশংসা করে রাজনীতিক নায়েমা আনসারী বলেন, ‘অনেকেই অপবাদ দিয়ে থাকেন মাদরাসা ছাত্ররা গোঁড়া, সামাজিকতা জানেনা ইত্যাদি। মাদরাসার ছাত্ৰরা যে কতটা সামাজিক তা অমৃতসরে রক্তদানের ঘটনাই বয়ান করে দিচ্ছে।

তিনি বলেন, এই মাদরাসা ছাত্ররা দেশের স্বাধীনতা আন্দোলনের অংশ নিয়েছিল। কাজেই তাদের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

এর আগে গেল রমযান মাসে রোজা রেখেই রক্তদান করে শিরোনামে এসেছিলেন কলকাতার মেটিয়াব্রুজ এলাকার সাহসী যুবক ইমাম আলী মোল্লা। অমুসলিম মেয়ে সৃজিতার জন্য রক্তদান করে ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানবতার নজির গড়ে সর্বত্র প্রশংসা পান।

একই ইস্যুতে মন্তব্য করেছেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আসগর আলী। বলেন, অনেকের কাছে মাদরাসা ছাত্রদের এই রক্তদান নতুন এবং অভিনব মনে হতে পারে। কিন্তু না, মাদরাসাগুলি বহু আগে থেকেই এ ধরনের সমাজসেবামূলক কাজ করে আসছে।

আমরা হিন্দু-মুসলিম বুঝি না। আমরা শিখেছি একজনের প্রাণ বাঁচালে সমগ্র মানব জাতিকে বাঁচানোর সমান।

উল্লেখ্য, অমৃতসরে দশেহরার দিন রাবণ দহনের সময় ঘটে যাওয়া রেল দুর্ঘটনার পর পাঞ্জাবের সবকটি মাদরাসায় জরুরি ঘোষণা দিয়ে মাদরাসা কতৃপক্ষ বলেছিল, তারা রেল দুর্ঘটনায় আহতদের রক্তদান করবে। গত শনিবার থেকে রক্তদান শুরুও করে দিয়েছে মাদরাসার ছাত্ররা।

এছাড়াও ট্রেন দুর্ঘটনায় আহতদের সহায়তার জন্য তাৎক্ষণিক ঘোষণা দেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী।

পুরনো ছবি দিয়ে হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা ভারতে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ