মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সকালে যে কাজ শরীরের জন্য ভালো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: সকালে করা কিছু কাজ আপনাকে রাখবে সারাদিন কর্মক্ষম, রাখবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ। আবার এমন কিছু কিছু বদভ্যাস আছে যেগুলো করা মোটেও উচিত নয়। তাই এই বদভ্যাসগুলো অবশ্যই বদলে ফেলতে হবে, আর তার পরিবর্তে কিছু ভালো কাজ করতে হবে। এতে করে আপনার সম্পূর্ণ দিন ভালো এবং মনোরম হয়ে উঠবে। আসুন জেনে নেই সকাল সকাল ঘুম থেকে উঠে কোন কাজগুলো করা উচিত-

স্ট্রেচিং করুণ:
সকালে আমরা যখন ঘুম থেকে উঠে থাকি তখন আমাদের মেরুদন্ড ও শরীরের অন্যান্য পেশী কিছুটা শক্ত হয়ে থাকে। এতে ঘুম থেকে উঠেই স্ট্রেচিং অথবা শরীরকে প্রসারিত করতে হয়। ফলে আমাদের শরীরের উৎপাদনশীলতা ঠিক থাকে। ঘুম থেকে উঠেই তিন-চার বার স্ট্রেচিং করুন এবং কয়েকবার গভীরভাবে নিঃশ্বাস নিন। ও ১০ থেকে ১৫ মিনিট ইয়োগা করে নিন।

পানি পান করুন:
সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এক গ্লাস পানি পান করুন। দীর্ঘ সময় বিশ্রামে থাকা শরীরকে ঠিকমতো জাগিয়ে তুলতে সাহায্য করবে পানি। এই এক গ্লাস পানি রক্তে অক্সিজেনের সরবরাহতে সাহায্য করবে এবং ঘুমঘুম ভাব কেটে গিয়ে শরীর হবে চাঙা।

প্রোটিন সমৃদ্ধ খাবার খান:
সকালের ব্রেকফাস্টে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। কারণ এটি ওজন কমাতে সাহায্য করে। প্রোটিন অনেকটা সময় ধরে পেট ভর্তি রাখে এবং ক্ষুধা নিবারন করে। আপনি যখন ক্ষুধার্ত কম হবে তখন আপনি সাধারণভাবেই কম খাবেন। এতে করে আপনার ওজনও কমবে।

সব জেলায় বিশ্ববিদ্যালয় করবো: প্রধানমন্ত্রী

টিএ-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ