সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তিউনেশিয়ায় যুবকদের বেকারত্ব ঘুচাতে অভিনব উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রীয় মালিকানাধীন ২৪২ হেক্টর বা ৫৯৮ একর জমি দেশের বেকার যুবকদের মধ্যে বণ্টন করেছে তিউনেশিয়া। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সম্পদ ও আবাসন বিষয়ক মন্ত্রী মাবরুক খোরশিদ এসব জমি তাদের কাছে হস্তান্তর করেন। খবর মিডল ইস্ট মনিটরের।

খবরে বলা হয়, শুক্রবার তিউনেশিয়া আলজেরিয়া সীমান্তের কাছে আল কাফ জেলা পরিদর্শন করতে গিয়ে মন্ত্রী এসব জমি হস্তান্তর করেন। এসব জমির মধ্যে বিশ্ববিদ্যালয় ডিগ্রিপ্রাপ্তদের মধ্যে ১০৮ হেক্টর ও ডিগ্রি ছাড়া যুবকদের মধ্যে ১৩৪ হেক্টর জমি বরাদ্দ দেওয়া হয়।

খবরে আরও বলা হয়, আল তুরিফ, আল দাহামানি, আল কুসৌর ও আল সারস এলাকা থেকে এসব জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এসব জমি বরাদ্দের সঙ্গে দেশটির রাষ্ট্রীয় সম্পদ ও আবাসন মন্ত্রণালয় ছাড়াও কৃষি মন্ত্রণালয় এবং পানি সম্পদ ও সমুদ্র মৎস মন্ত্রণালয় জড়িত রয়েছে।

সূত্র: মিডলইস্ট মনিটর

পদ্মা সেতুর কাজ আমি প্রথম শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ