বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ভারতে আটকে আছে ৫০ হাজার শিক্ষকের বেতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি দফতরের জটিলতার কারণে আটকে আছে ৫০ হাজার শিক্ষকের বেতন।  এ দুর্দশার শিকার হতে হচ্ছে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র  ও শিশু শিক্ষাকেন্দ্রগুলোর  শিক্ষকদের ।

ভারতের  পশ্চিমবঙ্গে প্রায় ১৯০০ এমএসকে এবং ১৪ হাজার এসএসকে আছে। সেসব স্কুলগুলো  চালায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।

রাজ্যের সর্বশিক্ষা দফতর থেকে সে শিক্ষকদের বেতনের টাকা প্রথমে শিক্ষা দফতরে, সেখান থেকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে যায়।

কিন্তু গত দুই মাস ধরে শিক্ষা দফতর থেকে ওই টাকা পাঠানো হয়নি। ফলে সে শিক্ষকদের বেতন বন্ধ হয়ে আছে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, কোনো রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এসএসকে, এমএসকে চালায় না।

শিক্ষকদের বেতন কবে দেওয়া হবে সে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, পুরো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা হবে।

সারা বিশ্বে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ