বিশেষ প্রতিনিধি
ঈমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে কওমি ঘরানার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পথচলার উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই লক্ষ্যকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
হেফাজতে ইসলামের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় কওমি ঘরানার সকল ইসলামি রাজনৈতিক দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঈমান-আকিদা রক্ষা ও জাতীয় স্বার্থে ঐক্যের à¦
