মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘ক্যান্সারের ৯৯ শতাংশ ওষুধ তৈরি হয় বাংলাদেশে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হক পল্লব বলেছেন, ‘বাংলাদেশে ২০০৯ সাল থেকে মরণব্যাধী ক্যান্সারের ওষুধ পাওয়া যায়। এমনকি দেশে এখন ৯৯ শতাংশ ক্যান্সারের ওষুধ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। তবে বিষয়টির প্রচারণা না থাকায় খুব বেশি মানুষই জানেন না।’

তিনি আরো বলেন, ‘ব্রেস্ট ক্যান্সারসহ সকল ধরনের কান্সার নিয়ে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী নানা ধরনের কার্যক্রম পরিচালিত হয়। তাই বাংলাদেশেও নারীদের ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে মানসিকতা বিকাশে ও সচেতনতা বাড়তে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ ‘বিকন উইমেন মিনি ম্যারাথন ২০১৮’ উদযাপনের আয়োজন করা হয়েছে।’

বুধবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ উপলক্ষ্যে একটি সংবাদ সম্মেলন করে বিকন ফার্মাসিউটিক্যালস। সেখানে এসব কথা বলেন মাহমুদুল হক পল্লব।

মাহমুদুল হক পল্লব জানান, আগামী ১২ অক্টোবর শুক্রবারে সকাল সাড়ে ৬টায় ঢাকার হাতিরঝিলে ‘বিকন উওমেন মিনি ম্যারাথনে’ তিন শতাধিক নারী অংশগ্রহণ করবেন। তাদের এই দৌড়টি হাতিরঝিলের এফডিসি মোড়ে শুরু হয়ে পুরো হাতিরঝিল প্রদক্ষিণ করে আবারো এফডিসি মোড়ে এসে শেষ হবে। সাড়ে সাত কিলোমিটার এই দৌড়ের জন্য সময় বরাদ্দ করা হয়েছে ১ ঘণ্টা।

তিনি আরো বলেন, প্রাথমিক অবস্থায় যদি ব্রেস্ট ক্যান্সার ধরা পরে তাহলে বাংলাদেশেই এর ভাল চিকিৎসা করা সম্ভব বলে জানান মাহমুদুল হক পল্লব।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তিতলি সকল সমুদ্রবন্দরে ৪নং সতর্ক সঙ্কেত

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ