সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

মাওলানা তারিক জামিলের জর্ডান সফর ও ইহুদি সম্প্রদায়ের প্রশ্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা তারিক জামিল
ইসলামকি স্কলার

১৯৯১ সনে আমি তাবলীগী সফরে জর্ডান গিয়েছিলাম। জামাত নিয়ে আমরা একেবারে ইসরাইল সীমান্তে চলে গিয়েছিলাম। আরব বসতী এপার ওপার উভয় দেশেই রয়েছে। তাদের মাঝে আত্মীয়তার সম্পর্কও আছে। ফলে আসা যাওয়া হয় নিয়মিত। ওপারের আরবরা বললাে, ইহুদিরা আমাদের জিজ্ঞাসা করে যে, তােমাদের ফজর নামাজ ও জুমার নামাজে কী পরিমাণ মুসলি হয়?'

মূল্যবান বয়ান -  মাওলানা তারিক জামিল

তাদের এমন প্রশ্ন শুনে আমরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, এই প্রশ্ন করছেন কেন? জবাবে তারা বললাে, আমাদের কিতাবে এ কথা লেখা আছে যে, যখন মুসলমানদের ফজর ও জুমার নামাজে মুসল্লীদের উপস্থিতির সংখ্যায় বিশেষ পার্থক্য থাকবে না, তখন দুনিয়ার বুক থেকে ইহুদীদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে।

আমার ভাই ও বন্ধুগণ!

আজ আমাদের মসজিদে ফজরের জামাতে টেনেটুনে দেড় কাতার মুসল্লি হয় । কিন্তু জুমার নামাজে মসজিদের বাইরেও কাতার করতে হয় । আমি যদি মেনেও নেই যে, জুমায় উপস্থিত মুসল্লিদের এক তৃতীয়াংশ বাইরে থেকে আগত । তবুও তাে দুই তৃতীয়াংশকে এ মহল্লার বলেই স্বীকার করতে হবে। এরা ফজরে কোথায় থাকে? কেন তারা মসজিদে উপস্থিত হয় না?

নিজেদের উপর একটু দয়া করুন। আল্লাহর ওয়াস্তে আমার কথা শুনুন। আমি তাে আপনাদের সামনে দর্শন শাস্ত্রের কোন জটিল বিষয় নিয়ে আলােচনা করছি না, বা এমন কোন নতুন বিষয় নিয়েও আলােচনা করছি না, যা আপনাদের বুঝতে কষ্ট হবে।

আমি শুধু বলছি—জুমায় যেমন আপনারা মসজিদে উপস্থিত হচ্ছেন, এই অভ্যাসটা অন্য নামাজের ক্ষেত্রেও গড়ে তুলুন। পাঁচ ওয়াক্ত নামাযেই আপনাদের উপস্থিতি দিয়ে মসজিদ আবাদ হয়ে ওঠুক।

আমি ইচ্ছা করলে আল্লাহর ফজলে আপনাদেরকে ৩৬০ দিনের প্রতিদিনই নতুন বয়ান শােনাতে পারি। কিন্তু আমি তাে এখানে বয়ান করার জন্য বসি না, শুধু এ হৃদয়ের কান্না শােনাতে আসি।

গােটা মহল্লাবাসী জাহান্নামের দিকে যাচ্ছে, আর তা দেখে আমার হৃদয় চিরে যদি একটু ‘হায়' বের না হয়, তাহলে আমার ধ্বংস রুখবার ক্ষমতা কারাে নেই। জ্বলন্ত কুকুর-বিড়াল দেখতে পেলে আমাদের চোখ অশ্রুসজল হয়ে ওঠবে এবং মন বেদনায় ভরে ওঠবে সন্দেহ নেই।

তাহলে এই