শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

নড়াইল-১ আসনে মুফতি রুহুল আমীনের ব্যাপক গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন ব্যাপক গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (সদর-কালিয়া) তার নির্বাচনী এলাকায় এ গণসংযোগ করন তিনি। এতে এলাকার হাজারও মানুষ অংশ নেন।

হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. এর গ্রন্থাবলী

গণসংযোগ ও শোডাউন থেকে তার প্রেসসচিব মুফতি তাসনিম আওয়ার ইসলামকে জানান, সকাল ৯টা থেকে শুরু হয় এ নির্বাচনী গণসংযোগ।

নড়াইল-১ নির্বাচনী এলাকাসহ আশপাশের অনেক এলাকা থেকে মানুষ দলে দলে ছুটে আসে গণসংযোগে।

তিনি বলেন, আজকের এ পথসভা ও গণসংযোগ কালিয়া, চাপাইল, নরাগাতি, বাওইসোনা এলাকা থেকে শুরু হয়েছে। শেষ হবে বাগডাঙ্গা স্কুল মাঠে গিয়ে।

জানা যায়, মুফতি রুহুল আমীনের নাড়াইল আগমন উপলক্ষে শোডাউন করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসী। আলেম উলামা ও মাদরাসার শিক্ষার্থীরাও শোডাউনে অংশ নিয়েছেন।

হাজারখানেক মোটর সাইকেল ও কয়েকশ গাড়িবহর নিয়ে তারা নতুন এই প্রার্থীকে এলাকায় স্বাগত জানান বলে জানা গেছে।

মুফতি রুহুল আমীন গাড়িবহর নিয়ে সকালে গওহরডাঙ্গা থেকে নড়াইল-১ নির্বাচনী এলাকায় যান। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পথে কালিয়া বাজারে পথসভা করেন। পথসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এত বড় গণসংযোগ ও লোকের উপস্থিতি ইতিপূর্বে এ এলাকায় হয়নি।

গণসংযোগে মুফতি রুহুল আমীন স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, ব্যক্তিগতভাবে নির্বাচনে আসার কোনো ইচ্ছা আমার ছিল না।

কিন্তু আপনাদের প্রতি জুলুম-অত্যাচার, সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত হওয়া, সংখ্যালঘুদের ওপর অব্যাহত নির্যাতন আর আপনাদের ভালোবাসা আমাকে প্রার্থী হতে বাধ্য করেছে। আমি আমার এলাকার মানুষের জন্য কিছু করতে চাই এটাই আমার স্বপ্ন।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটও