সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

এখন থেকে মক্কা টু মদিনা মাত্র তিন ঘণ্টায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মক্কা, মদিনা এবং জেদ্দার মধ্যে যোগাযোগ স্থাপনকারী উচ্চগতির রেল ‘হারামাইন’ সার্ভিস চালু করেছে সৌদি সরকার। এর ফলে মক্কা থেকে মদিনা যেতে কিংবা আসতে আগে যেখানে ৬ ঘণ্টা লাগত এখন সেখানে তিন ঘণ্টা সময় কম লাগবে।

এতে দেশটির উত্তরাঞ্চলের প্রায় ২০ লাখ মানুষের বহুদিনের স্বপ্ন বাস্তবায়িত হলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই রেলপথ তৈরি হওয়ার ফলে রাজধানীর সঙ্গে যোগাযোগের সময় প্রায় ৫ ঘণ্টা কমবে।

চাকরি আপনাকে খুঁজছে

এক বিবৃতিতে সৌদি রেলওয়ে জানিয়েছে, ওই লাইনে চলাচলকারী প্রত্যেকটি ট্রেন ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে চলবে এবং প্রতিদিন গড়ে ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। দুই শিফটে ভাগ করা সার্ভিসটিতে দিনে ও রাতে একটি করে ট্রেন চলবে।

এই রেললাইনের জন্য ৫টি রেল স্টেশনে আধুনিক সব সুযোগ সুবিধাসহ গাড়ি পার্কিং, দোকান, ভ্রমণার্থীদের জন্য বিশ্রাম কক্ষ ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে।

পর্যটক, বিশেষ করে হাজি ও ওমরা পালনকারীর সংখ্যা বৃদ্ধি এবং তাদের ভ্রমণ সহজ ও আরামদায়ক করতেই অত্যাধুনিক এ ট্রেন নামাল সৌদি।

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

বাদশা সালমান মঙ্গলবার এ ট্রেন উদ্বোধন করেন।  সাড়ে চারশ’ কিলোমিটারের হারামাইন হাই-স্পিড এই রেল সিস্টেমের মাধ্যমে মক্কা থেকে মদিনায় বছরে ৬ কোটি যাত্রী আনা-নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

‘হারামাইন এক্সপ্রেস’ ট্রেনটি ঘণ্টায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) বেগে মক্কা থেকে মদিনা পর্যন্ত ৪৫৩ কিলোমিটার পথে বিরতিহীনভাবে (নন-স্টপ) চলাচল করবে। এতে হজ, ওমরা ও জিয়ারতকারীরা নিরাপদ, আরামদায়ক এবং যানজটমুক্তভাবে শহর দুটির মধ্যে চলাচল করতে পারবে। পাশাপাশি এতে বাস সার্ভিসের ওপরও চাপ কমবে।

সর্বোপরি কথা হলো- হারামাইন রেল চালু হলে হজ ও ওমরা পালনকারীরা কম সময়ে প্রথম শ্রেণি সুবিধা লাভের পাশাপাশি সহজে নিরাপদ ভ্রমণ করতে পারবে।

‘মাদরাসা পড়ুয়ারা ইঞ্জিনিয়ার হলে রডের পরিবর্তে বাঁশ দেবে না’

নড়াইল-১ আসনে মুফতি রুহুল আমীনের ব্যাপক গণসংযোগ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ