মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আগামী সংসদে দেখা যেতে পারে ডজনখানেক আলেম সাংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান
আওয়ার ইসলাম

একাদশ জাতীয় নির্বাচনের মহারণ শুরু হয়েছে। এখনো তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা মাঠ দাপিয়ে বেরাচ্ছেন। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আর ঢাকায় চলছে শীর্ষ রাজনীতিবিদদের জোট সমিকরণ।

এবারের নির্বাচন সব দলের জন্যই এক ভিন্ন মাত্রা যোগ করেছে। সামনে আনছে নানারকম হিসাব। বিশেষ করে বিএনপি নির্বাচনে আসবে কিনা, আসলে কেমন হবে হিসাব, না এলেই বা কেমন, জাতীয় ঐক্য প্রক্রিয়া, আলেম সমাজের সমর্থন এমন নানা সমিকরণ প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে চায়ের টেবিলে।

তবে সব ছাপিয়ে এবার অন্যরকম আলোচনায় আলেম রাজনীতিবিদগণও। তারাও এবার রাজনীতির আসন বাটোয়ারায় সমান হিস্যার অংশিদার। সেদিক থেকে হিসেব করেই বিশ্লেষকরা মনে করছেন আগামী সংসদে অন্তত ডজনখানেক আলেমকে দেখা যেতে পারে।

তবে বিষয়টি নির্ভর করছে অনেকগুলো হিসেবের ওপর। সে হিসেব শেষ পর্যন্ত ঠিক থাকলে তবেই সম্ভব এর আখের দেখা।

এখন পর্যন্ত শেষ হিসেবে যতদূর জানা যাচ্ছে, বিএনপি নির্বাচনে আসবে। এমনকি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারান্তরিণ থাকলেও। বিএনপি নেতৃত্বাধীন জোটে কয়েকটি ইসলামি দল রয়েছে যারা নির্বাচনে প্রার্থিতা করবে।

এছাড়া এবারই প্রথম ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে সরাসরি নির্বাচন করছেন বেশ কয়েকজন আলেম। যাদের অনেকেই আগামী সংসদে নিশ্চিতভাবেই উঠে আসবেন এমন ধারণা করছেন বিশ্লেষকরা।

হেফাজতসহ অন্যান্য ধর্মীয় ইস্যুতে আওয়ামী লীগের প্রতি আলেমরা দীর্ঘ দিন বিতশ্রদ্ধ থাকলেও বর্তমানে তা অনেকটাই কেটে গেছে। কওমি স্বীকৃতি আইন পাশের পর হয়েছে সম্পর্কের উন্নতি। আর এ কারণে অনেক আলেমকেই এবার সরাসরি কিংবা জোটের মাধ্যমে নৌকার হয়ে নির্বাচন করতে দেখা যাবে।

Porjoton soptah

রকমারিতে চলছে ট্যুরিজম বুক ফেয়ার

নৌকার হাল ধরে... 

নৌকা প্রতীকে এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন গওহরডাঙ্গা মাদরাসার প্রিন্সিপাল, আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ. এর ছেলে মুফতি রুহুল আমীন। নড়াইল ১ আসনে তার কর্মীবাহিনী জোড়ে শোরেই প্রচারণায় নেমেছেন।

জানা গেছে তিনি দলীয় প্রধানের পক্ষ থেকে নির্বাচনের জন্য গ্রিন সিগন্যালও পেয়েছেন।

বিশ্লেষণ