বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

টেস্ট পরীক্ষায় ফেল করলে এসএসসি-এইচএসসি দেওয়া যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এসএসসি ও এইচএসসি নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, এমন সিন্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

চাকরি আপনাকে খুঁজছে

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত আদেশে বলা হয়, এসএসসি ও এইচএসসি নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের মূল পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে না। এ ছাড়া নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ছয় মাস সংরক্ষরণ করতে হবে প্রতিষ্ঠানপ্রধানদের।

মূলত প্রশ্ন ফাঁস রোধের একটি অংশ হিসেবেই এই আদেশ জারি করা হয়েছে। সাধারণত মেধাবী শিক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের পেছনে ছোটে না। যারা দু-তিন বিষয়ে ফেল করে, তারাই আগে থেকে প্রশ্নের পেছনে ছোটে। এই আদেশের মাধ্যমে এখন থেকে অনুত্তীর্ণদের আর চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না বলে জানা গেছে।

গত ৫ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে একটি চিঠি পাঠায়। দুদকের চিঠিতে নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে অনিয়ম রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ