হামিম আরিফ: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় পার্টির সঙ্গে ঐক্য করেছে। জোড়ে শোরে প্রস্তুতি চলছে নির্বাচনের। সে লক্ষ্যে ৬০ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানা গেছে।
জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে থেকে নির্বাচন করবে নাকি আলাদা সেটি এখনো চূড়ান্ত না হলেও নির্বাচনের প্রস্তুতিতে পিছিয়ে নেই কেউ। যাচাই বাছাই করে উপযুক্ত প্রার্থীকে নির্বাচনের জন্য প্রস্তুত করছেন নেতারা।
খেলাফত ও রাজনীতি ইসলামী দৃষ্টিকোণ
এ বিষয়ে কেন্দ্রীয় একটি সূত্র আওয়ার ইসলামকে বলেছে, নির্বাচনে জাতীয় পার্টি কিভাবে অংশ নেবে আপাতত সেটি আলোচনার ইস্যুতে নেই। আগামী নির্বাচনে অংশ নেয়া ও সাফল্য আনাই মূল লক্ষ ধরে কাজ করছে নেতারা।
জানা যায়, যৌথভাবে নির্বাচনে ৬০ টি আসন চাইবে বাংলাদেশ খেলাফত মজলিস। আর এ লক্ষ্যেই আসন বাছাই করছে দলটি।
প্রার্থী চূড়ান্তের বিষয়ে দলের সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন আওয়ার ইসলামকে বলেন, প্রাথমিকভাবে কেন্দ্রীয় হাইকমান্ড ৬০ জন প্রার্থী মনোনয়নের জন্য চূড়ান্ত করেছে। তারা নির্বাচনি প্রচারণায় মাঠে ব্যস্ত সময় পার করছেন।
গত মাসে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় পার্টির সঙ্গে ৬ শর্তে নির্বাচনী জোট করে। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদ তখন বলেছিলেন, আলেমদের তিনি মহব্বত করেন এবং তাদের সংসদেও দেখতে চান।
সাবেক রাষ্ট্রপতির এমন আশ্বাস পেয়ে নির্বাচনি নিকাষে ব্যস্ত দলের কেন্দ্রীয় কমান্ড। সে অনুযায়ী দলটি ইতোমদ্যে ৬০ জন প্রার্থীকে প্রস্তুত করেছে।
চূড়ান্ত হওয়া প্রার্থীরা হলেন- দলের আমির প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান সিলেট-৬, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী নরসিংদী-৫, নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ আনসারী বি-বাড়িয়া-১, মাওলানা রেজাউল করিম জালালী সিলেট-৫, যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ শরীয়তপুর-১, মাওলানা আতাউল্লাহ আমীন কিশোরগঞ্জ-৬, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শরাফত হুসাইন ফরিদপুর-১, মুফতী হাবীবুর রহমান ময়মনসিংহ-৫।