বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

বাবা-মায়ের স্মার্টফোন আসক্তির প্রতিবাদে রাস্তায় শিশুরা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মা-বাবা সারাদিন বুঁদ হয়ে থাকেন স্মার্টফোনে। আর এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ দেখিয়েছে শিশুরা। ঠিক এমনই এক অবাক করা মিছিল দেখা গেল জার্মানির হামবুর্গে।

দূরের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য তৈরি হয়েছিল স্মার্টফোন। সেই স্মার্টফোনই এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না এমন মানুষের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। আর স্মার্টফোনে আসক্তির প্রবণতার নিরিখে শিশুরা এগিয়ে রয়েছে অনেকটাই। তবে জার্মানির ছবিটা আলাদা। সেখানে শিশুরা নয়, কাঠগড়ায় অভিভাবকরা।

জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, মা-বাবার মাত্রাতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের প্রতিবাদে হামবুর্গের রাস্তায় নেমে বিক্ষোভ করছে শিশুরা। এসময় তারা স্লোগান দেয়, 'আমরা পথে, কারণ আমাদের বাবা-মায়ের চোখ মোবাইল ফোনের স্ক্রিনে।'

চাকরি আপনাকে খুঁজছে

ইমিল নামে ৭ বছরের এক বালক এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, আশা করি এই বিক্ষোভের পর মা-বাবার মোবাইল ফোন ব্যবহার কমবে।'

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাবা-মায়ের মধ্যে স্মার্টফোন আসক্তির ফলে সন্তানদের প্রতি তাদের আচরণ বদলে যাচ্ছে। আর বাবা-মায়ের উপেক্ষার শিকার হয়ে শিশুদের মধ্যে চঞ্চলতা, হতাশার মতো উপসর্গ দেখা দিচ্ছে।

বাবা-মায়ের স্মার্টফোন আসক্তির প্রতিবাদে প্রচুর শিশু পথে নামে। এবং স্লোগান দেয়, আমার সঙ্গে খেলা করো, স্মার্টফোন নিয়ে নয়।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

ভিডিওতে দেখুন শিশুদের প্রতিবাদ মিছিল...

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ