বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

বেফাকে চাকরির সুযোগ; ৫ পদে ২০ জন আলেম নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫ পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

১. পদের নাম: অফিস সহকারী (সনদ শাখা): (২জন)

যোগ্যতা ও অভিজ্ঞতা : বেফাক বোর্ডের অধীনে তাকমীল ১ম বিভাগে উত্তীর্ন হতে হবে। উল্লেখযোগ্য কোন মাদরাসায় তাকমীল মারহালায় কমপক্ষে পাচঁ বছর হাদীসের কিতাব পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন উচ্চতর আদব বিভাগে ৫ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

বাংলা ও আরবী ভাষায় পূর্ণ দক্ষতা থাকতে হবে। হাতের লেখা শুদ্ধ ও সুন্দর হতে হবে। আরবী, উর্দ্দু ও বাংলা ভাষায় চিঠিপত্র লেখার যোগ্যতা থাকতে হবে। কম্পিউটার কম্পোজ জানতে হবে।বয়স: কমপক্ষে ৩০ বছর হতে হবে।

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ( ৬ জন)

যোগ্যতা ও অভিজ্ঞতা : বেফাক বোর্ডের অধীনে তাকমীল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলা, আরবী ও ইংরেজী টাইপিং স্পিড থাকতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। হাতের লেখা শুদ্ধ ও সুন্দর হতে হবে।

৩. পদের নাম:  অফিস সহকারী কাম সফ্টওয়ার রিপোর্টার: (১জন)

যোগ্যতা : বেফাকের অধীনে তাকমীল পরীক্ষায় উত্তীর্নদের অগ্রাধিকার দেয়া হবে।  vb.net ও sql server প্রোগ্রাম জানতে হবে। php ও mysql এ দক্ষ হতে হবে। web server configation এর কাজ জানতে হবে।বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

৪. পদের নাম:  অফিস সহকারী (হার্ডওয়্যার): (১ জন)

যোগ্যতা: বেফাক বোর্ডের অধীনে তাকমীল পরীক্ষায় উত্তীর্ন হতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে পারদর্শী হতে হবে। বাংলা ও আরবী বিষয়ে দক্ষতা থাকতে হবে। বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

৫. পদের নাম:  অফিস সহকারী (সাধারণ): (১০ জন)

যোগ্যতা: বেফাক বোর্ডের অধীনে তাকমীল পরীক্ষায় উত্তীর্ন হতে হবে । অফিসিয়াল কাজ করতে হবে। বাংলা ও আরবী প্রুফ দেখার যোগ্যতা থাকতে হবে। অন্য দায়িত্বমুক্ত হতে হবে। বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: সকল সনদের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার সার্টিফিকেট,  দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, আই ডি কার্ড / জন্ম নিবন্ধন সনদের ফটো কপি, চেয়ারম্যানের প্রত্যায়ন পত্র।

বেতন:  আলোচনা সাপেক্ষে।

আবেদন পক্রিয়া: আগ্রহী প্রার্থীগণ আগামী ৭ মুহাররম ১৪৪০ হিজরীর মধ্যে (বেফাকের কেন্দ্রীয় অফিস কাজলা, দনিয়া, যাত্রাবাড়ী ঢাকা) পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে দরখাস্ত পেশ করতে হবে।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

Image may contain: text

Image may contain: text

মাকতাবাতুল ইসলামের আলোচিত ১০ বই

আপনি কি আপনার ব্যবসা নিয়ে চিন্তিত, আজই যোগাযোগ করুন বিসফটিতে

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ