সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ৩টি হারিকেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আটলান্টিকে ঘনিয়ে উঠছে তিনটি হারিকেন। আশঙ্কা বাড়ছে যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বা এনএইচসি সোমবার সতর্কতা দিয়ে জানিয়েছে, ক্রান্তীয় ঝড় ফ্লোরেন্স এখন হারিকেনে রূপান্তরিত হয়ে গিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগুচ্ছে।

স্থানীয় সময় আগামী বৃহস্পতিবার রাত বা শুক্রবার সকালে এই হারিকেন আছড়ে পড়তে পারে। ইতিমধ্যে হারিকেন ফ্লোরেন্স এতটাই শক্তি বাড়িয়েছে যে মাটিতে আছড়ে পড়লে পূর্ব এবং দক্ষিণপূর্ব উপকূলে প্রচুর ক্ষযক্ষতি এবং প্রাণহানি ঘটতে পারে। উপকূলবর্তী অঞ্চলে বন্যা হয়ে যেতে পারে।

এনএইচসি'র সতর্কবার্তা পেয়ে পূর্ব উপকূলের নিম্নবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া আটলান্টিকের উপর তৈরি হওয়া দ্বিতীয় ক্রান্তীয় ঝড় আইজ্যাকও হারিকেনে পরিণত হয়ে গিয়েছে। এখন তা ক্রমশ শক্তি বাড়াচ্ছে।

জানা গেছে, এখন ক্যারিবিয় দ্বীপপুঞ্জের লেসার অ্যান্টিলেসের দিকে এগোচ্ছে হারিকেন আইজ্যাক। এছাড়া পূর্ব আটলান্টিকের উপর অবস্থান করা তৃতীয় হারিকেন হেলেনও শক্তিশালী হয়ে উঠেছে। হেলেনের জন্য ইতিমধ্যেই কেপ ভার্দে দ্বীপে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে।    ‌

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ