সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

আমিরাতে হাজার বছর প্রাচীন মসজিদের সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতের "আল-এইন" শহরে হাজার বছরের প্রাচীন একটি মসজিদের সন্ধান পাওয়া গিয়েছে। এই মসজিদটি সেদেশের প্রাচীনতম মসজিদে হিসেবে পরিগণিত করা হচ্ছে।

আমিরাতে প্রত্নতত্ত্ববিদ সম্প্রতি আল এইন শহরে শেইখ খলিফা মসজিদ নির্মাণের সময় এই মসজিদের অস্তিত্ব খুঁজে পান।

মসজিদটি আব্বাসীয় খিলাফতের সময় নির্মাণ করা হয়েছে। কয়েকটি পুরাতন নালার নিকটে এই মসজিদটি পাওয়া গিয়েছে। মসজিদটি তিনটি ভবনে বিভক্ত রয়েছে। ভবনগুলো মাটির ইট দিয়ে নির্মাণ করা হয়েছে।

এমিরেটস সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের পুরাতত্ত্ববিদ মসজিদের ভিতর এবং বাহির থেকে একটি মেহরাব এবং কুলুঙ্গি উদ্ধার করেছে। এথেকে প্রমাণ হয় তখনকার মুসলমানেরা এখনকার মুসলমানদের মত মসজিদের ভিতর এবং বাহিরে নামাজ আদায় করতেন।

এই মসজিদটির ধ্বংসাবশেষের মধ্যে মাটির পাত্র রয়েছে। এসকল পানির পাত্র ব্যবহার করে মুসল্লিরা ওযু করতেন এবং এসকল পাত্র তৃতীয় অথবা চতুর্থ হিজরির অন্তর্গত। মসজিদের পাশের পানির নালাগুলো রেডিওকার্বন পরীক্ষা দেখায় যে, এটি সেদেশের প্রাচীনতম মসজিদ।

সূত্র: আল-আরাবিয়া, ইকনা।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

আরও পড়ুন: হাসপাতাল থেকে উম্মাহর প্রতি হাজি আবদুল ওয়াহহাবের বার্তা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ