সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জ্বর হলে গোসল করা কি ঠিক?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জ্বর হলে গায়ে মোটা কাঁথা কিংবা কম্বল জড়িয়ে শুয়ে থাকলেই আরাম লাগে। জ্বর নিয়ে কেউ গোসল করতে চান না। অনেকেই মনে করেন, জ্বর হলে গোসল করা ঠিক নয়। কিন্তু কখনও কখনও চিকিৎসকরাও জ্বর হলে গোসল করার পরামর্শ দেন। এতে শরীর শান্ত ও ঠাণ্ডা হয়।

বিশেষজ্ঞদের মতে, জ্বর হলে সারা গায়ে পানি দিতে না চাইলে শুধু মাথাও ধুয়ে ফেলতে পারেন। কিন্তু এরপরই ভালভাবে মাথা মোছা উচিত। কারণ চুল ভেজা থাকলে শরীর আরও খারাপ হয়ে যেতে পারে।

জ্বরের সময় সারাক্ষন মোটা কম্বল জড়িয়ে শুয়ে থাকলে শরীরের তাপমাত্রা কমবে না।বরং শরীর আরও গরম হয়ে উঠতে পারে।গোসল করলে শরীরের তাপমাত্রা কমতে সাহায্য করবে। কিন্তু তার মানে এই নয় যে, জ্বর হলে ওষুধ খেতে হবে না।বরং জ্বর হলে তাপমাত্রা কমাতে ওষুধ খাওয়ার পাশাপাশি গোসল করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, সাধারণ জ্বর হলে গোসল করা যাবে কিন্তু সব ধরনের জ্বরে গোসল করা ঠিক নয়। যেমন- সার্জারির পর যদি কারও জ্বর হয় তাহলে অবশ্যই গোসল করা ঠিক নয়।

জ্বরে গোসল করলে তা শুধু শরীরে আরামই দেয় না, তাপমাত্রাও কমায়। জ্বর হলে দুই ভাবে গোসল করা যায়।

১. স্পঞ্জ গোসল : এটা শিশু এবং অল্পবয়সী ছেলেমেয়েদের জন্য প্রযোজ্য। কারণ তারা নিজেরা গোসল করতে পারে না। জ্বর হলে এসব শিশুদের বারবার তোয়ালে বা কাপড় ভিজিয়ে গা স্পঞ্জ করে দেওয়া উচিত।

২. যদি শীত শীত অনুভব না হয় তাহলে বড়রা বাথটবে কিংবা স্বাভাবিক ভাবে গোসল করতে পারেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরও পড়ুন: হাসপাতাল থেকে উম্মাহর প্রতি হাজি আবদুল ওয়াহহাবের বার্তা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ