শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

২০১৭ সালে ১০ হাজার ৬৮৮ কোটি টাকা ঘুষ নেয়া হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৭ সালে বিভিন্ন খাতে ১০ হাজার ৬৮৮ কোটি টাকা ঘুষ আদায় করা হয়েছে। টিআইবির এক জরিপে বিষয়টি ওঠে এসেছে।

টিআইবি জানিয়েছে, সেবা খাতে দুর্নীতির শীর্ষে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ঘুষ নেয়ায় শীর্ষে আছে পাসপোর্ট অফিস ও বিআরটিএ।

বৃহস্পতিবার সকালে, রাজধানীর মাইডাস সেন্টারে সেবা খাতে দুর্নীতি নিয়ে জাতীয় খানা জরিপ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এমন তথ্য দেয় সংস্থাটি।

টিআইবির এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ ১০ হাজার ৬৮৮ কোটি টাকা। যা ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেটের (সংশোধিত) ৩.৪ % এবং বাংলাদেশের জিডিপি’র ০.৫%।

২০১৫ সালের তুলনায় ২০১৭ সালে সেবাখাতে ঘুষের শিকার খানার হার কমলেও ঘুষ আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

২০১৭ সালে সার্বিকভাবে ৬৬.৫% খানা দুর্নীতির শিকার হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত তিনটি খাত হলো— আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা (৭২.৫%), পাসপোর্ট (৬৭.৩%) ও বিআরটিএ (৬৫.৪%)। এ বছর সার্বিকভাবে ঘুষের শিকার হওয়া খানার হার ৪৯.৮%। সর্বোচ্চ ঘুষ গ্রহণকারী তিনটি খাত হলো— বিআরটিএ (৬৩.১%), আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা (৬০.৭%) ও পাসপোর্ট (৫৯.৩%)।

প্রতিবেদনে বলা হয়, জরিপে অন্তর্ভুক্ত ঘুষ প্রদানকারী খানার ৮৯ শতাংশ ঘুষ দেয়ার কারণ হিসেবে বলেছেন, ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না।

অনুষ্ঠানে টিআইবি চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে ঘুষ ও দুর্নীতি বাড়তেই থাকে।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ