বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী

বিশ্ব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানালেন ট্রুডো (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের সব মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ত্যাগের আহ্বান নিয়ে বুধবার উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুকে পেজে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, যারা ঈদ উদযাপন করছেন, তাদেরকে আমার পরিবার ও স্ত্রী সোফির তরফে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

শুভেচ্ছা বার্তায় প্রথম সবাইকে আসসালামু আলাইকুম বলে সালাম দেন তিনি।

এর পর বলেন, আজ কানাডাসহ সারা বিশ্বের মুসলমানরা ঈদুল আজহা উদযাপন ও হজ্জ পালন শেষ করছেন। ত্যাগের শিক্ষার প্রতিফলন ও অভাবীদের প্রতি সমবেদনা প্রদর্শনের সময় হচ্ছে ঈদুল আজহা।

তিনি বলেন, প্রার্থনা ও খাবার ভাগাভাগি করতে এদিন সবাই একসঙ্গে মিলিত হবেন এবং জীবনের মঙ্গলের জন্য শুকরিয়া জ্ঞাপন করবেন।

কানাডার এই উদারপন্থী প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের কল্যাণের জন্য কানাডার মুসলমানরা যা কিছু করেন, তার স্বীকৃতির একটা বড় সুযোগ হচ্ছে এই ঈদুল আজহা। তারা যে স্বতন্ত্র উৎসব পালন করছেন, সেটাই বলে দিচ্ছে যে আমরা কারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ