শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চলনবিলে ৩ গ্রামের মানুষের জন্য ভাসমান ঈদগাহ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্য চলনবিলে গড়ে উঠেছে দোতলা ঈদগাহ। বর্ষায় চলনবিলের বেশিরভাগ গ্রামে ঈদের জামাত নৌকায় হলেও সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের তিন গ্রামের মানুষ এবার ঈদের নামাজ পড়বেন ওই ঈদগাহে।

বর্ষায় চলনবিল মানে বিস্তীর্ণ জলাধার। এখানে নৌকা শুধু যোগাযোগের বাহন নয়, ঈদের নামাজ, জানাযার নামাজ, কিংবা অন্যান্য আনুষ্ঠানিকতাও চলে ভাসমান নৌকায়। এলাকার মানুষের চিরকালের এই দুর্ভোগ দূর করতেই সাংবাদিক মোস্তফা জাহাঙ্গীর উদ্যোগ নেন দোতলা ঈদগাহ নির্মাণের।

দুই বছর আগে প্রায় এক বিঘা জমির উপর ঈদগাহ নির্মাণের কাজ শুরু হয়। কাজ এখন শেষের দিকে। এবার পানির মধ্যে জেগে থাকা দৃষ্টিনন্দন ঈদগাহেই নরসিংহ পাড়া, শুকলাই ও শুকুরহাটি গ্রামের প্রায় ৩ হাজার মুসুল্লী আদায় করতে পারবেন ঈদের নামাজ।

সদ্য নির্মিত এই ঈদগাহ্ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এমন উদ্যোগ দেশের বিল বা হাওর অঞ্চলের মানুষের জন্য অনুকরনীয় হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ