শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

কখন একদিন আগে কোরবানি করলেও আপনার কোরবানি আদায় হয়ে যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন

বাবা-মা দুজন দেশে থাকেন। সন্তানরা থাকেন লন্ডনে। বাবা-মা চাচ্ছেন, তাদের কোরবানিটা সন্তানদের সঙ্গে লন্ডনে দিয়ে দিতে। কিন্তু লন্ডনে কোরবানি আমাদের দেশের চেয়ে একদিন আগে হয়ে যায়। একদিন আগে বাবা-মার কোরবানি আদায় করে দিলে আদায় হবে?

উত্তর

বাবা-মায়ের কোরবানি তাদের সন্তানদের সঙ্গে লন্ডনে দিতে চাইলে উচিত হলো, বাংলাদেশে কোরবানির সময় হওয়ার পরে দেওয়া। তারপরও যদি সন্তানরা তাদের কোরবানির সঙ্গে একদিন আগেই দিয়ে দেয়, তাহলেও কোরবানি আদায় হয়ে যাবে।  কেননা কোরবানি আদায়ের জন্য পশু যেখানে জবাই করা হবে সেখানকার সময় মুখ্য। পশু জবাইকারীর স্থানে কোরবানির সময় হয়ে গেলেই কোরবানি করা সহিহ হবে।

ففي الجوهرة النيرة للعبادي في باب { وَوَقْتُ الْأُضْحِيَّةِ يَدْخُلُ بِطُلُوعِ الْفَجْرِ مِنْ يَوْمِ النَّحْرِ} وهو حنفي: ويعتبر في الذبح مكان الأضحية لا مكان الرجل.

وفي الموسوعة الفقهية الكويتية: إذا كان من عليه الأضحية مقيما في المصر ووكل من يضحى عنه في غيره أو بالعكس فالعبرة بمكان الذبح لا بمكان الموكل المضحي لأن الذبح هو القربة.

(ফাতাওয়া খানিয়া ১/৩/৩৪৫; আদ্দুররুল মুখতার ৬/৩১৮; ফাতাওয়া রহীমিয়া ১০/৪০)

উত্তর লিখেছেন:

মুফতি মুহাম্মাদ শোয়াইব

সহকারী ‍মুফতি, জামিয়া রহমানিয়া সওতুল হেরা, টঙ্গী, গাজীপুর।

সম্পাদক, মাসিক আলহেরা (আরবি ম্যাগাজিন)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ