সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ইন্দোনেশিয়া থেকে সাইকেল চালিয়ে হজে পুরো পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পরিবারের ছয় সদস্য ইন্দোনেশিয়া থেকে ১৩০০০ কিলোমিটার পথ বাই সাইকেলে পাড়ি দিয়ে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেইলি সান ওই পরিবারের প্রতিবেশী এবং বন্ধু মুহাম্মদ দামাহুরি মোতালেব এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

ওই ছয়জন হলেন,পরিবারটির কর্তা ৪৭ বছর বয়সী মুছলিস আবদুল্লাহ, তার স্ত্রী জুলিয়ান্তি হুসাইন, তাদের বড় ছেলে ১৫ বছর বয়সী মির্জা হাকিম মুছলিস, ১১ বছর বয়সী ছোট ছেলে আহমদ জাকি হাফিজ এবং মেয়ে ওলিভিয়া ইউমনা।

ব্যবসার জটিলতা দিয়ে দিন বিসফটিকে (কল- 01771 403 470) ক্লিক করুন

ডেইলি সনের খবরে বলা হয়, একমাস আগে পরিবারটি ইন্দোনেশিয়ার জাকার্তা নগরী থেকে হজব্রত পালনের উদ্দেশ্যে রওয়ান হন। বুধবার তারা ৩ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মালেয়েশিয়ায় পৌঁছেছে। পবিত্র মক্কায় যেতে তাদের এখনো ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।

তাদের এ যাত্রায় ১২টি দেশ অতিক্রম করার পর তারা সৌদি আরবে পৌঁছবে বলে খবরে বলা হয়।

মুতালিব জানিয়েছে, পবিত্র ইবাদত হজ পালন, আর মক্কা-মদিনার দর্শন লাভের আকাঙ্ক্ষা তাদের অদম্য করে তুলেছে কঠিন এই মিশনের পথে।

এর আগে, ২০১৬ সালে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে সৌদি আরবে যান এক চীনা মুসলিম। চীনের জিংজিয়াংয়ের অধিবাসী এই মুসলমানের নাম মুহাম্মদ। চীন থেকে সাইকেল চালিয়ে সৌদি পৌঁছতে তাকে ৮ হাজার ১৫০ কিলোমিটার ভ্রমণ করতে হয়েছিল। তবে চলতি বছর বিভিন্ন দেশ থেকে সাইকেল চালিয়ে হজে যাওয়ার  খবর পাওয়া যাচ্ছে।

সূত্র: ডেইলি সান, এবাউট ইসলাম.নেট।

আরও পড়ুন: যাদের হজের সামর্থ নেই, তাদের জন্য বিশেষ আমল

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ