শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

হজে যাওয়ার আগে ভক্তদের কাছে দোয়া এবং ক্ষমা প্রার্থনা সাকিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজ পালন করতে গেলেন বাংলাদেশের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার (আগস্ট ১১) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। যাওয়ার আগে সমর্থকদের কাছে দোয়া প্রার্থণা করেছেন এই তরুণ ক্রিকেটার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে ভক্ত-সমর্থকের উদ্দেশ্যে একটি পোস্ট দিয়েছেন সাকিব। তিনি হজ পালনের সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেন বলে তার পোস্টে উল্লেখ করেছেন।

সেখানে সমর্থকদের কাছে দোয়া চেয়ে জানিয়েছেন, আল্লাহর ঘরে সবার জন্য দোয়া করবেন।সেই সাথে তিনি পরিবারের তার নিজের এবং পরিবারের ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন।

ফেসবুক পোস্টে সাকিব লিখেন, ‘এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্‌র নৈকট্য লাভের আশায় আল্লাহ্‌র ঘরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি। আমার বা আমার পরিবারের কোনো ভুলের জন্য আপনাদের নিকট আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল।’

আরও পড়ুন: তোমাকে হে কালো গিলাফ!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ