শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

এরশাদের সঙ্গে নির্বাচনী জোট করছে বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান
আওয়ার ইসলাম

সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনী জোট করতে যাচ্ছে শাইখুল হাদিস আল্লামা আজীজুল হক রহ. প্রতিষ্ঠিত অন্যতম ইসলামি রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিস।

আগামী শনিবার সকাল ১১ টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক সম্মেলনের মাধ্যমে নির্বাচনী জোট গঠনের ঘোষণা দেবে দল দুটি। এতে উভয় দলের প্রধানসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার বিকেলে আওয়ার ইসলামকে এ খবর নিশ্চিত করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।

তিনি বলেন, ৬ দফা চুক্তির ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ জোট গঠন হচ্ছে।

শনিবার জোট গঠন উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।

এছাড়াও দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

জোট বিষয়ে নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকার গঠন করলে ৬ দফা বাস্তবায়ন করা হবে এমন চুক্তির ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্ত হচ্ছে জাতীয় পার্টির সঙ্গে। চুক্তিগুলোর মধ্যে রয়েছে-

১. কুরআন সুন্নাহবিরোধী কোনো আইন সংসদে পাশ করা হবে না।

২. সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনস্থপান করা হবে। যা বর্তমান সরকার বাতিল করেছে।

৩. কওমি মাদরাসার সরকারি স্বীকৃতি জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে পাশ করা হবে।

৪. হজরত মুহাম্মদ সা. ইসলামের সর্বশেষ নবী এ বিষয়টি সংবিধানে সংযোজন করা হবে।

৫. নবী ও রাসূল সা. এবং সাহাবায়ে কেরামের কটূক্তির শাস্তি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে।

৬. ইসলামের বিরুদ্ধে কটুক্তির শাস্তি মৃত্যুদণ্ড হিসেবে কার্যকর করা হবে।

জানা যায়, বেশ কিছুদিন আলোচনা পর্যালোচনার মাধ্যমে উভয় দলের নেতারা উক্ত বিষয়গুলোতে সম্মত হয়েছেন। এর ভিত্তিতে ১১ আগস্ট এক সম্মেলনের মাধ্যমে জোটবদ্ধ হবে দল দুটি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যà§