শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

ভূমিকম্পের দু’দিন পর মসজিদ থেকে জীবিত উদ্ধার (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

গত রোববার (৫ আগস্ট) রাতে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে রিখটার স্কেলের ৭ মাত্রার শক্তিশালি ভূমিকম্প আঘাত হানে।এ ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৯০ জন প্রাণ হারান। আহত হন শত শত মানুষ। হাজার হাজার ভবন ভেঙে পড়ে এবং বন্ধ হয় বিদ্যুৎ যোগাযোগ।

এদিকে ভূমিকম্পের দুদিন পরেও লোম্বকের ভেঙ্গে যাওয়া বিভিন্ন স্থাপনা থেকে জীবিত উদ্ধারের ঘটনা ঘটেছে। লোম্বকের স্থানীয় একটি মসজিদের ধ্বংসস্তুপ থেকে মঙ্গলবার এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা আইটিভি নিউজ উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

Indonesia Earthquake

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ওই মসজিদটি লোম্বকের উত্তরাঞ্চলে অবস্থিত। সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে। জাবালে নূর নামক ঐ মসজিদের ভেতরে ৫০ জনের মত মুসল্লী ভূমিকম্পের সময় নামাজ আদায় করছিলেন ।

মঙ্গলবার মসজিদটির ধ্বংসস্তুপ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয় বলে উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে ভূমিকম্পের পর বিমানবন্দর বন্ধ থাকায় কয়েকশ' পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে।

অক্সফার্ম বলেছেন, লোম্বক দ্বীপে এখন পর্যন্ত ২০ হাজার মানুষ উদ্বাস্তু  অবস্থায় আছে। তাদেরকে খোলা আকাশের নিচে ও গৃহহীন অবস্থায় থাকতে হচ্ছে।

সূত্র: আইটিভি

ব্যবসার হিসাব এখন খুব সহজে, ক্লিক বিসফটি

ভিডওতে দেখুন অালোকিত সেই ঘটনা ...

আরও পড়ুন:   ভূমিকম্পে মুসল্লি পালিয়ে গেলেও নামাজ ছাড়েননি ইমাম

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ