সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফেসবুকে পোস্ট করার আগে যে বিষয় খেয়াল রাখবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে জনপ্রিয় হচ্ছে ফেসবুক। দিন দিন বাড়ছে এর ব্যবহারকারী। সেই সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে ফেসবুকে পোস্ট। নিজের ভালোলাগা, মন্দ লাগা, প্রিয় মুহূর্তের ছবিসহ নানা কিছু পোস্ট করে থাকে মানুষ। তবে মনে রাখতে হবে, আপনার এমন কোন পোস্ট থেকে ফেসবুকে ছড়িয়ে পড়তে পারে নেতিবাচক প্রভাব। সেখান থেকে ঘটতে পারো যেকোনো ধরণের অঘটন। তাই ফেসবুকে পোস্ট করার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সে বিষয়ে আজ আলোচনা করা হলো।

কুরুচিকর মন্তব্য:  কাউকে নিয়ে যদি কোনো অভিযোগ বা কাউকে অপছন্দ হয়, তবে তাকে নিয়ে ফেসবুকে খারাপ পোস্ট দেয়া থেকে বিরত থাকুন। কারণ আপনার বাজে পোস্টের কারণে রুচির বিকৃতরূপ প্রকাশ পেতে পারে।

সত্যতা যাচাই করুন:  অনেক সময় কোনো ঘটনার কথা শুনে আমরা ফেসবুকে পোস্ট করি। তার আগে অবশ্যই খেয়াল রাখেতে হবে এর সত্যতা নিয়ে। কারণ আবেগে  কিছু শেয়ার করা হলে তা হিতে বিপরীত হবে। তখন এর দায়ভার এসে পড়বে পোস্টদাতার উপরে। তাই সত্যতা যাচাই করে নিশ্চিত হয়ে পোস্ট করুন।

বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন পোস্ট দেয়া থেকে বিরত থাকুন: ফেসবুকে এমন কিছু শেয়ার করা উচিৎ নয় যা পরবর্তীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই কোন কিছু শেয়ার বা পোস্ট করার আগে একবার হলেও ভাবুন, ওই পোস্টের কারণে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা।

আরও পড়ুন: ‘পরিস্থিতি অনুযায়ী ইন্টারনেট-ফেসবুক বন্ধ করা হতে পারে’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ