শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যেসব খাবার শিশুদের খাওয়াবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘরের তৈরি খাবার শিশুদের জন্য সবচেয়ে ভালো। বাইরের কিনে আনা খাবার শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্নক ক্ষতির কারণ হতে পারে।জানেন কী, বাইরের খাবার খেয়ে আপনার শিশুর বৃদ্ধি যেমন ব্যাহত হয় তেমনি সার্বিকভাবে আপনার শিশুর স্বাস্থ্যকেও প্রভাবিত করে। তাই শিশুতে বাইরের খাবার খাওয়াবেন না। আসুন জেনে নেই যেসব খাবার শিশুদের খাওয়াবেন না।

প্রিজারভেটিভযুক্ত খাবার

সব ধরণের বেকড খাবার, ভাজাপোড়া, চিপস ও প্যাস্ট্রির মধ্যে রাসায়নিক থাকে এবং শিশুরা এইসব খাবার খেতে ভালোবাসে। এই ধরনের খাবারে নানা রকম প্রিজারভেটিভ থাকে, যেমন: সালফাইট, সোডিয়াম বেনজয়েট, নাইট্রেট ও পটাশিয়াম সরবেট ইত্যাদি। এইসব প্রিজারভেটিভ শিশুর কিডনি ও লিভারের ক্ষতি করা ছাড়াও এলার্জি এবং বমির জন্য দায়ী।

কৃত্রিম সুইটেনার

কৃত্রিম সুইটেনারযুক্ত খাবারও শিশুর স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। সাধারণভাবে মনে করা হয়ে থাকে যে এইসব প্রাকৃতিক সুইটেনার খেলে ওজন কমবে ও এগুলো শর্করার স্বাস্থ্যসম্মত বিকল্প। কিন্তু আদতে এইসব খাবার খেলে মাথাঘোরা, মাথাব্যথা, অন্ধত্ব, স্মৃতি লোপ পাওয়া ও ক্লান্তিতে ভোগার মতো লক্ষণগুলো দেখা যায়।

সোডিয়াম নাইট্রেট

এই রাসায়নিক উপাদানটি হ্যাম, বেকন ও হট ডগের সাথে যোগ করা হয়, যা খাবারে লালচে আভা দেয়। এইসব খাবার নিয়মিত খেলে মাথা যন্ত্রণা হবার পাশাপাশ মাথা ঝিমঝিম করে, বমি হয় এবং গা গোলায়।

রঙচঙে খাবার

রঙচঙে খাবার সবসময়ে শিশুদের প্রলুব্ধ করে, কিন্তু এটা তাদের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকারক। বেকড জিনিস, সফট পানীয় ও ক্যান্ডির মধ্যে নীল রঙ ও সাইট্রাস লাল পাওয়া যায়, যা থেকে ক্যানসার হতে পারে।

শিশুর স্বাস্থ্যের উন্নতির জন্য যতটা সম্ভব তরতাজা খাবার খাওয়ানোর চেষ্টা করুন।

অারও পড়ুন: শিশুর হাতে মোবাইল কতটা ভয়ঙ্কর? দূর করবেন কিভাবে?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ