মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাউসার আইয়ুবের ছড়া: বৃষ্টি পড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৃষ্টি পড়ে
কাওসার আইয়ুব

আকাশ ভেঙে বৃষ্টি পড়ে
ঝনঝনিয়ে সৃষ্টি সুরে
ঝন্ ঝন্ ঝন্ বৃষ্টি পড়ে
কিষাণ মাঠে রাখাল ছুটে
নবাব পুরে
বৃষ্টি পড়ে বোশেখ মাঠে
রোদ্রাকাশে ধানের শীষে
মিষ্টি সুরে।

বৃষ্টি পড়ে কাজল চোখে, নুপুর পায়ে
রিমঝিমিয়ে নদীর কুলে
বৃষ্টি পড়ে ভর দুপুরে
পাখির নীড়ে রিমঝিমিয়ে
পুকুর জলে
সবুজ গাঁয়ে বৃষ্টি পড়ে
টিনের চালে টপটপিয়ে
গাছের মুলে।

বৃষ্টি পড়ে কাঁদা করে
রাস্তা ঘাটে পথের মোড়ে
বাজার পুলে
বৃষ্টি এখন গ্রাম ভাসিয়ে
বন্যা ছেয়ে পথ ডুবিয়ে
শহর পানে
ঝিঝির ঝিঝির বৃষ্টি এখন
কালো করে দিন দুপুরে
নগর বনে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ