মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৭ মাসে পুরো কোরআন হাতে লিখে প্রমোশন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাত্র ৭ মাসে পুরো কোরআন শরীফ হাতে লিখে প্রমোশন পেলেন মিসরের এক নাগরিক। তার লিখিত কোরআনের কপিকে আল আজহারের ইসলামিক সেন্টার থেকে আনুষ্ঠানিকভাবে নির্ভুল বলে সনদ দেওয়া হয়েছে।

১ মেয়ের জনক ৩৬ বছর বয়সী সালামাহ সালামুনী মিসরের অ্যাসুউট প্রদেশের মানফালুত শহরে বসবাস করেন। তার কর্মটি আলোচতি এ কারণে যে, তিনি কোনো আলেম বা হাফেজ নন। সাধারণ একজন তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারি।

স্থানীয় যোগাযোগ অফিসে তিনি কাজ করেন। অফিসের কাজ ও সংসারের ব্যস্ততা শেষে তাকে কোরআন লেখার কাজটি করতে হয়েছে। আরও মজার বিষয় হলো, তিনি সেভাবে আরবি লিখতে পারতেন না। কোরআন লেখার কাজ শুরু করার আগে আরবি লেখা শেখায় মনোযোগী হন।

সালামাহ সালামুনী ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে পবিত্র কোরআন লেখা শুরু করেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর ৫ জুলাই শেষ করেন।

নিছক শখের বশে কোরআন লেখার কাজ করলেও তিনি প্রতিদান পেয়েছেন। তার এই কর্মে মুগ্ধ হয়ে তাকে চাকরিতে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার অফিস কর্তৃপক্ষ।

আরও পড়ুন; মাত্র ১৫ মাসে দৃষ্টি প্রতিবন্ধী নারীর কোরআন হিফজ