সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

একা থাকার ভয়ে ভার্চুয়াল বন্ধুদের সাথে থাকার বিষয়টিই ভয়ংকর একাকীত্বের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহরীন ফেরদৌস

একাকী জীবন যাপন করা কখনোই কোনো সমস্যা না।

আপনি যদি বই পড়েন, ছবি আঁকেন কিংবা কোনো ভালো কিছু নিয়ে সময় কাটান। মানুষের ভালোর জন্য কোনো কাজ করেন তা অবশ্যই আপনাকে ভালোলাগা দিবে। বরং একা থাকার ভয়ে সব সময় ভার্চুয়াল বন্ধুদের নিয়ে থাকার বিষয়টিই ভয়ংকর একাকীত্বের। এর চেয়ে একাকী কিছু নেই বাস্তব জীবনে।

তাই, আপনি যখন রাস্তায় থাকবেন, নিজেকে একা ভাবতে শুরু করুন, মনে করুন পকেটে কিংবা কাঁধব্যাগে কোন ফোন বা কম্পিউটার নেই। প্রতিবার চেষ্টা করুন নিজের হাতের দিকে তাকাতে, পথের দিকে তাকাতে। এমনকি রাস্তা খুঁজতে ফোন ব্যবহারের প্রয়োজনীয়তা বাদ দিন। ফোনের কললিস্ট বা অ্যাডরেস লিস্টে থাকা কোন মানুষকে ফোন করার কথা সাময়িকভাবে ভুলে যান। রাস্তায় পাশে হেঁটে যাওয়া মানুষকে আগ বাড়িয়ে জিজ্ঞেস করুন,

‘এই পথটা আমাকে কোথায় নিয়ে যাবে? কিংবা আমার গন্তব্য ওখানে। আর কতদূর বাকি?’ নিশ্চিত থাকুন, সে আপনাকে পথ বলে দিবে।

কিছু কিছু সময় প্রযুক্তি কে বাদ দিয়ে সেকেলে থাকা মন্দ কিছু নয়। বরং, দারুণ কিছু। এবং সেটাই স্বাভাবিক। যখন এত উন্নত প্রযুক্তি ছিল না, কাগজে ছাপানো ম্যাপ দেখে, পথচারী কে জিজ্ঞেস করে কি গন্তব্য পাওয়া যায় নি! তাহলে এখন কেন সম্ভব নয়!

ডিজিটাল পৃথিবী আমাদের সব কিছু দিতে পারে, আর একই সাথে মুছে দিতে পারে অনুভূতি অনুভব করার শক্তি। আমরা প্রতিদিন ফোন বা কম্পিউটারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাই, অথচ বাস্তবে প্রিয় মানুষ, বন্ধু বা প্রিয়জনদের সাথে দেখা করার কথা ভাবার সময় পাই না।

প্রতারণার এই জীবন কাটানোর কোনো মানে হয় না। আর তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে লাইক বা লাভ ইমো দিয়ে নিজের ভালোবাসা প্রকাশের চেয়ে বরং মন থেকে মানুষকে ভালোবাসা জরুরি।

মাহরীন ফেরদৌসের ফেসবুক ওয়াল থেকে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ