বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

ফুটবল ম্যাচে গ্যালারির নারীদের টিভিতে প্রদর্শনে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিশ্বকাপ ফুটবল ম্যাচে অধিকাংশ সময়ই ক্যামেরার চোখ চলে যায় গ্যালারিতে বসে থাকা নারীদের উপর। যাদের পোশাক ও সাজসজ্জা অনেক সময় এতটাই অশ্লীল যা প্রদর্শন যোগ্য নয়। আবার এসব খেলার ফাঁকে দর্শকদের যৌন উত্তেজক খোরাকও দিয়ে থাকে। ফিফা এবার এমন দৃশ্য টিভিতে দেখাতে নিষেধাজ্ঞা জারি করছে।

ফুটবলের অভিভাবক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ফেডরিকো আদিয়েচি এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ফেদেরিকো আদিয়েচি বলেছেন, যৌন সহিংসতা রোধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্রডকাস্টকে এ ব্যাপারে বলেছি। আমাদের সাথে চুক্তিবদ্ধ ব্রডকাস্টকে সতর্ক করেছি। এটা ভবিষ্যতেও আমরা করব।

রাশিয়ায় সমকামিতা ও রেসিজম নিয়ে ফিফা অনেক আগেই উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন নারীদের ওপর যৌন সহিংসতা ফিফার নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

পুরুষ সমর্থকরা নারী সমর্থকদের সাথে প্রায়শই অপ্রীতিকর আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে। তবে নতুন এ উদ্যোগ নারীদের যৌন হেনস্থা  বন্ধে কিছুটা হলেও ভূমিকা পালন করবে বলে ফিফা আশ্বাস দিয়েছেন।

অারও পড়ুন : খেলার নামে শুরু হলো এ কোন খেলা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ