সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

সুন্নতের শিক্ষা চালু করলেই ঘরে শান্তি আসবে : আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

হযরত শাহজালাল রহ. এর পুন্যভূমি সিলেটে আজ সোমবার অনুষ্ঠিত হলো দাওয়াতুল হকের ইজতেমা। সকাল থেকে সিলেটের ঐতিহ্যবাহী দরগা মাদরাসা প্রাঙ্গনে এ ইজতেমা শুরু হয়েছে।

ইজতেমায় প্রধান মেহমান মজলিসে দাওয়াতুল হকের আমির, যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মুহতামিম আল্লামা মাহমুদূল হাসান বলেছেন,  নিজের সন্তানদের  সুন্নতের শিক্ষা দিন। নিজের ঘরে সুন্নতের শিক্ষা চালু করলেই ঘরে শান্তি আসবে।

বর্তমানে সমাজের অবস্থা খুবই করুণ উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সন্তান পিতাকে সালাম দিতে লজ্জাবোধ করে, পিতা সন্তানকে সালাম দেয় না। এটা আমাদের জন্য খুবই করুণ একটি অবস্থা। আমাদের এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। নবীকে অনুসরণ করুন। নবীর আদর্শ ধারণ করুন। নবীজি ঘরে প্রবেশ করার পূর্বে সবসময় সালাম দিতেন। তিনি সন্তানদের সালামের শিক্ষা দিয়েছেন।

“সন্তানদের কিভাবে শিষ্টাচার শিক্ষা দেবেন? পিতার আচরণ, তার চালচলন থেকেই সন্তান শিক্ষা গ্রহণ করবে।অাপনি সবসময় সন্তানদের আগে সালাম দিন। দেখবেন, এমন একদিন আসবে অাপনার সন্তান আপনাকে আগে সালাম দেওয়ার জন্য আপনার সঙ্গে প্রতিযোগিতা করবে। আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আপনি শুরু করুন, আপনার পরিবার আপনার সাথে সাথে আমল করবে ইনশাঅাল্লাহ।” বলেন আল্লামা মাহমুদুল হাসান।

আমীরে দাওয়াতুল হক বলেন, সময় থাকতে হেদায়াত তালাশ করুন। হেদায়াত প্রাপ্তির সময় খুবই সামান্য। হেদায়াত মৃত্যুর আগ পর্যন্ত সীমাবদ্ধ। মৃত্যুর পর হেদায়াত দিয়ে কিছু হবে না। সুতরাং এখনই শুরু করুন। আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন।

সিলেট দরগাহ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মুহিব্বুল হক ও মসজিদে দাওয়াতুল হক সিলেটের উপদেষ্টা মুফতি ওলিউর রহমানের সভাপতিত্বে ইজতেমায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢালকানগরের পীর মাওলানা শাহ আবদুল মতিন বিন হুসাইন, অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী (পীর সাহেব কাপাসিয়া)।

এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরজত শাহপরান রহ. মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মকবুল হোসাইন, দরগা মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আবুল কালাম মুহাম্মদ যাকারিয়া ও রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়ায় আটক মাদরাসা শিক্ষক জঙ্গী নন, মানসিক রোগী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ