শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

হিজাব নিয়ে ব্রিটিশ তরুণীর প্রেরণাদায়ী বক্তৃতা ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের স্কুলে মেয়ে শিশুদের হিজাব পরিধানের ওপর দেশটির শিক্ষা দপ্তরের নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন দেশটির একজন নারী শিক্ষিকা।

হিজাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে তার শক্তিশালী অবস্থান সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তার প্রেরণাদায়ী এই বক্তৃতা ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

যুক্তরাজ্যের ব্রাইটনে অনুষ্ঠিত ‘নিউ-নেট’ সেকশন অ্যানুয়াল কনফারেন্স-২০১৮’এ দেয়া বক্তব্যে লতিফা আবুচাকার এটিকে ‘পেশিশক্তির উদারনীতি’ হিসাবে উল্লেখ করেছেন।

তিনি এটিকে ইসলাম বিদ্বেষ ও বর্ণবাদের আরেকটি ভাষা হিসাবে বর্ণনা করেন।

লতিফা আবুচাকার জানান, তিনি তার ধর্মীয় বিশ্বাসের জন্যই হিজাবকে বেছে নিয়েছেন এবং তার পছন্দের স্বাধীনতা কেড়ে নেয়ার অধিকার কাউকে দেয়া হয়নি বলে তিনি জানান।

প্রথমবারের মতো সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণার অনেক আগেই আজ থেকে ১৪০০ বছর পূর্বে আমার বিশ্বাস আমাকে পছন্দের স্বাধীনতা দিয়েছে।

আমি হিজাব পরিধান করি, তা আমার বাবা চায়নি, আমি নিজেই এটি বেছে নিয়েছি। আমার মতো বিশ্বাসীদের জন্য ধর্মীয় বিধান বেছে নেয়ার অধিকার থাকা উচিৎ। হিজাবের মাধ্যমে আমি আমার মত প্রকাশের স্বাধীনতার অভিব্যক্তি প্রকাশ করছি। এটি আমাকে এবং আমার মত অনেক নারীকে ক্ষমতা প্রদান করেছে। এটি আমাদের নিজেদের জন্য সিদ্ধান্ত নিতে সক্ষম করেছে।’

শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা লতিফা আবুচাকার, যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশের স্কুলে মেয়ে শিশুদের হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য উদ্বেগ প্রকাশ করেন।

-দ্য ইন্ডিয়ান একপ্রেস, ইকনা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ