শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

এ প্রথম সৌদিতে নিয়োগ পেলো নারী রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  সৌদি আরবে এ প্রথমবারের মতো নারী রাষ্ট্রদূত নিয়োগ পেয়েছে বলে খবর দিয়েছে নিউজ উইক আরবি।

বেলজিয়াম নারী রাষ্ট্রদূত ডোমিনিক মাইনিউরকে আরব আমিরাত থেকে রিয়াদে নিয়োগ দিয়েছেন।বেলজিয়ামই প্রথম কোনো দেশ যে সৌদি আরবে নারী রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।

মাইনিউর ২০১৪ সাল থেকে আরব আমিরাতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০১৭ সালে বেলজিয়ামের রাজা ফিলিপ তাকে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর ঘোষণা দিয়েছিলেন।

মাইনিউর আটবছর যাবত জাতিসংঘের সদর দপ্তরে কাজ করেছেন। ২০১০ সাল থেকে তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছেন বলে জানা যায়।

রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সংস্কারের ধারাবাহিকতায় প্রথমবারের মতো কোনো নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন।

সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের ঐতিহাসিক ২০৩০ সালের ভিশনেরই মধ্যে এটিও অন্যতম একটি বলে জানা যায়।

সূত্র: অারব নিউজ

বন্যা-ভূমিধসে জাপানে নিহত ৬০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ