মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফররুখ আহমদ সাহিত্যপদকে ভূষিত হলেন মুসা আল হাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ফররুখ আহমদ জন্মশতবার্ষিকী উৎসব। কবির জন্মদিন ৩০ জুন শনিবার সাহিত্যপাড়ায় দোলা লেগেছিলো সে উৎসবের।

সিলেটের ঐতিহ্যবাহী শহীদ সুলেমান হলে রেঁনেসার কবির উৎসবে জড়ো হয়েছিলেন শত শত কবিতাপ্রেমী। শিল্প-সাহিত্য অঙ্গনের বরেণ্য ব্যক্তিদের অংশগ্রহণে উৎসবটি ছিলো প্রাণবন্ত।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত কবি আল মুজাহিদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফররুখপুত্র কবি আহমদ আখতার।

ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে মূলপ্রবন্ধ পাঠ করেন কবি কথাশিল্পী সোলায়মান আহসান।

এতে কবি গবেষক মুসা আল হাফিজসহ চারজন বরেণ্য সাহিত্যিককে ফররুখ জন্মশতবার্ষিকী সাহিত্যপদক প্রদান করা হয়। পদকপ্রাপ্ত অন্য লেখকরা হচ্ছেন, ষাটের দশকের প্রধান কবি আফজাল চৌধুরী (মরণোত্তর), মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি, কবি রাগীব হোসেন চৌধুরী, ফররুখগবেষক কবি মুকুল চৌধুরী।

মাহবুব ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিস উন নূর।

শুভেচ্ছাবক্তব্য রাখেন, অধ্যক্ষ কবি কালাম আযাদ, ব্রিগেডিয়ার (অব.) যুবায়ের সিদ্দিকী, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, কবি, কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, লেখক, গবেষক আবদুল হামিদ মানিক, ডাক্তার মাশুকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কবি আল মুজাহিদী বলেন, ফররুখ বাংলা সাহিত্যে অমর, অনন্য।বিশ্বজনীন আদর্শবাদকে উপজীব্য করে কালজয়ী সাহিত্য তিনি রচনা করেছেন। তিনি দেশের প্রতিটি জেলায় ফররুখ একাডেমী স্থাপনের আহবান জানান।

ফররুখপুত্র আহমদ আখতার বলেন, বাংলাদেশ স্বাধীন হবার আগেই ফররুখ আহমদ তার কবিতায় এদেশের সাংস্কৃতিক সীমানা তৈরি করে দেন। তাকে মানবতাবাদ ও সাম্যবাদের প্রেরণা ছাড়া বিচার করা অন্যায়। তিনি সব মানুষের কবি ও ভাষ্যকার।

সভাপতির বক্তব্যে মাসউদ খান বলেন, ফররুখের প্রতি কেবল রাজনৈতিক কারণেই অবিচার করা হয়েছে। অথচ তার কবিতা দল মত ও রাজনীতির কবিতা নয়, তার কবিতা হচ্ছে জাতীয় জাগরণের কবিতা।