মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কানাডার প্রধানমন্ত্রীকে ১০০ ডলার জরিমানা করল আদালত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উপহার হিসেবে দুটি সানগ্লাস নিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কিন্তু সময় মতো উপহারের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেন নি। আর এজন্যই তাকে জরিমানা করা হলো ১০০ ডলার। আর জরিমানা করেছে সেদেশের পার্লামেন্টের নীতিশাস্ত্র পর্যবেক্ষকরা।

সিবিসির খবরে বলা হয়, উপহার হিসেবে ৫০০ ডলার মূল্যমানের সানগ্লাস দু’টি গ্রহণের ৩০ দিনের মধ্যে এ বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা দেননি ট্রুডো। এতে ‘স্বার্থের সংঘাত’ বা ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আইনের’ অধীনে তাকে ১০০ ডলার জরিমানা করা হয়েছে উল্লেখ করেন পার্লামেন্টের নীতিশাস্ত্র পর্যবেক্ষকরা।

আর জরিমানা ও যথাসময়ে পরিশোধ করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ১৮ জুন তিনি তার জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেন।

কানাডার ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আইনের’ অধীনে, সরকারি দায়িত্বে থাকা কর্মকর্তা, কর্মচারী যদি ২০০ ডলার বা তার বেশি মূল্যের কোনো উপহার পেয়ে থাকেন তাহলে অবশ্যই তা প্রাপ্তির ৩০ দিনের মধ্যে জনসমক্ষে জানাতে হবে বা প্রকাশ করতে হবে। তবে ট্রুডো তেমনটি করতে ব্যর্থ হওয়ায় তাকে এ জরিমানা গুণতে হয়েছে।

আরও পড়ুন : মিয়ানমারের ৭ সেনার বিরুদ্ধে ইইউ ও কানাডার অবরোধ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ