শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

আলেম সাংবাদিক কেন প্রয়োজন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ইন্টারনেটে বিদেশী ভাষায় ইসলামের যত বিষয় ও তথ্য উপাত্ত পাওয়া যায় তার চার ভাগের এক ভাগও নেই বাংলায়। আবার ইসলাম বিষয়ে গুগল সার্চে যে পরিমাণ তথ্য উপাত্য আসে তার অধিকাংশই বিতর্কিত ও ভুল আকিদার।

মানুষ এখন শেখা ও জানার জন্য ইন্টারনেটমুখি। কিন্তু দীনি বিষয়ের তথ্যের স্বল্পতা মানুষকে ভিন্নমুখী করতে তুলছে দিন দিন। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন মিডিয়ায় দাওয়াতি কাজের আধিক্য এবং নৈতিক সাংবাদিকতা।

এসব বিষয়কে সামনে রেখেই অলনাইন পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজন করেছে বছরব্যাপী সাহিত্য ও সাংবাদিকতা কোর্স। বিগত বছরের মতো এবারও যথা সময়ে শুরু হবে ক্লাস। তার আগে এখন চলছে ভর্তি।

গত ৮ শাওয়াল থেকে ভর্তি শুরু হয়েছে এ কোর্সের। আবাসিক ব্যবস্থাপনায় বছরমেয়াদী এ কোর্সের ক্লাস সিস্টেম কওমি মাদরাসার অন্যান্য শ্রেণির মতোই। এতে ক্লাস নিয়ে থাকেন বিভিন্ন ইসলামিক স্কলার, লেখক ও সাংবাদিকগণ।

কোর্সটির সার্বক্ষণিক পরিচালনায় নিযুক্ত রয়েছেন লেখক তৈরির কারিগর আইয়ুব বিন মঈন। আছেন বিশিষ্ট লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন।

কোর্সটি কেবল লেখালেখি শিখতে আগ্রহীদের জন্যই নয় বরং যারা নিজেদের বিশুদ্ধভাষী হিসেবে গড়ে তুলবে চান কিংবা ওয়াজের মাঠে কাজ করতে চান কিংবা হতে চান ইমাম খতিব তাদের জন্যও উপকারী।

মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন জানান, আমাদের প্রচেষ্টা এমনই। আমরা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ উপযোগী করে গড়ে তুলতে সচেষ্ট।

কোর্সের সমন্বয়ক হুমায়ুন আইয়ুব বলেন, বহু তরুণ লেখালেখি করতে আগ্রহী কিন্তু সঠিক পথ নির্দেশের অভাবে এর থেকে পিছিয়ে থাকেন বা সফল হতে পারেন না। সেসব নবীন ও তরুণ আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ কোর্স হবে সাফল্যের সিঁড়ি।

আবাসিক অনাবাসিক উভয় নিয়মে ভর্তি হওয়া যাবে। ভর্তির জন্য প্রয়োজনীয় সব যোগাযোগের জন্য নিজের নাম্বারে কল করুন- 01917375299, 01515604155, 01821994998।

No automatic alt text available.