মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শেরপুরে মিলল প্রাকৃতিক গ্যাসের সন্ধান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নির্মাণাধীন ভবনের জন্য নলকূপের বোরিং করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে উপজেলার শিমুলতলা পল্লীবিদ্যুৎ সংলগ্ন হেলাল উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

ভবন নির্মাণের দায়িত্বে থাকা হেলাল উদ্দিনের জামাতা শামছুদ্দোহা মনির জানান, নির্মাণাধীন তিন তলা ভবনে পানি সরবরাহের জন্য আজ বোরিংয়ের কাজ শেষে সাময়িকভাবে নলকূপ বসানো হয়। এরপর চেপে পানি ওঠাতে গেলে আকস্মিক পানিতে ব্যাপক বুদবুদ হতে শুরু করে এবং কোনো প্রকার চাপ ছাড়াই গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে নলকূপে আগুন দিলে আগুন জ্বলতে থাকে।

গ্যাসের সন্ধান পেয়ে ফায়ার সার্ভিসের নালিতাবাড়ী ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। একইসঙ্গে গ্যাস দেখতে সেখানে ছুটে আসে শতশত উৎসুক মানুষ। অনেকেই বিষয়টিকে অলৌকিকভেবে রোগ মুক্তি ও মনোবাসনা পূরণের আশায় টিউবওয়েল থেকে বেরুতে থাকা গ্রাস নিতে শুরু করে।

ফায়ার সার্ভিস নালিতাবাড়ী ইউনিটের স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ জানান, মাটির নিচে চাপা পড়া প্রাকৃতিক গ্যাসের কারণে এ অবস্থা হচ্ছে। দু-একদিন গেলে বোঝা যাবে এখানে গ্যাসের মজুদ আছে কি না।

আরও পড়ুন : গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে শুনানি কাল