সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

হৃদরোগের জন্য উপকারী ৫ ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর মধ্যে কিছু ফল আছে যেগুলো ত্বক সজীব রাখতে সহায়তা করে। আবার কিছু ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। কোনো কোনো ফল হজমে সাহায্য করে। কোনোটা আবার শরীরের নানা ধরনের ব্যথা কমাতে ভূমিকা রাখে।

এছাড়াও এমন কিছু ফল আছে যেগুলো হৃদরোগের ঝুঁকি কমাতে দারুন কার্যকরী।

১. আপেল : এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। রক্তচাপ নিয়ন্ত্রণেও এটি ভূমিকা রাখে। নিয়মিত আপেল খেলে হৃদরোগ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে।

২. কলা : রক্তচাপ হৃদরোগের অন্যতম কারণ। কলায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।এছাড়া খনিজ হৃদস্পন্দন নিয়মিত করতে ভূমিকা রাখে। হৃদস্পন্দন অনিয়মিত হলে স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। কলাতে থাকা খনিজ হৃদসম্পন্দন ঠিক রাখতে সাহায্য করে।

৩. কমলা : এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদপিণ্ডের কার্যকারিতা বাড়ায়, রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। তাই এটি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে দারুন কার্যকরী। তবে কমলা ছাড়াও যেকোন ধরনের সাইট্রাস জাতীয় ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখলে উপকার পাওয়া যায়।

৪. পেঁপে : কমলার মতো পেঁপেও ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। এটি হৃদরোগের জন্য দারুন উপকারী।

৫. জাম : যেকোনে ধরনের জামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ,পটাশিয়াম এবং ফাইবার থাকে। এ কারণে এটি রক্তে কোলেষ্টেরলের মাত্রা,রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। সেই সঙ্গে হৃদরাগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায়। সূত্র : হেলদিবিল্ডার্জড

আরও পড়ুন ঃআবারো কমলো স্বর্ণের দাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ