শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

জামের দিনে জাম খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতা হাসিন: জাম সবাই চিনে এ ফলটি। অনেকের প্রিয় একটি ফল। এ ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, জিংক, কপার, গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুকটোজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও স্যালিসাইলেটসহ অসংখ্য উপাদান।

এ ফলের উপকারিতার শেষ নেই। জেনে নেই তাহলে জামের দিনে জাম খেলে কী উপকার হয়।

মানসিকভাবে সতেজ রাখে
hitachi জামে গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুকটোজ রয়েছে, যা মানুষকে যোগায় কাজ করার শক্তি।

ডায়াবেটিস নিরাময়ে
ডায়াবেটিস রোগীদের জন্য জাম ভীষণ উপকারী। এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত জাম খাওয়ার ফলে ৬.৫ শতাংশ মানুষের ডায়াবেটিক কমে গেছে। এটি রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে।

ভিটামিন সি-এর অভাবজনিত রোগ প্রতিরোধ
জামে রয়েছে প্রচুর ভিটামিন সি। যার জন্য এটা দেহে ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করে এবং একই সঙ্গে ভিটামিন সি-এর অভাবজনিত রোগ প্রতিরোধ করে। এছাড়া মুখের দুর্গন্ধ রোধ, দাঁত মজবুত, মাড়ি শক্ত এবং মাড়ির ক্ষয়রোধেও জামের জুড়ি নেই ।

হার্ট ভালো রাখে
জাম রক্তের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদপিণ্ড ভালো রাখে। এছাড়া শরীরের দূষিত কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমিয়ে দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন পৌঁছে দেয়।

ওজন নিয়ন্ত্রণ করে
জামে কম পরিমাণে ক্যালোরি থাকে বলে যারা ওজন নিয়ন্ত্রণ করছেন, তাদের খাদ্য তালিকায় আসতে পারে জাম।

উচ্চ রক্তচাপ কমায়
পুষ্টিবিদদের মতে, জামে সেই সব উপাদান আছে যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে।

ক্যান্সার প্রতিরোধে কালো জাম
মানুষের মুখের লালার মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ উৎপাদিত হয়, যা হতে ব্যাকটেরিয়ার জন্ম নেয়। এ ধরনের ব্যাকটেরিয়া হতে মুখে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে।

আর জাম মুখের ভেতর উৎপাদিত ক্যান্সারের সহায়ক ব্যাকটেরিয়ার প্রভাব থেকে দেহকে রক্ষা করে মুখের ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিরাময় করে আমাশয়
জামের কচি পাতার রস ২-৩ চা-চামচ একটু গরম করে ছেঁকে নিয়ে খেলে ২-৩ দিনের মধ্যে সেরে যায়।

বিছানায় মূত্রত্যাগের অভ্যাস দূর করে
বিব্রতকর এ অভ্যাসটির কারণে শিশু-বৃদ্ধ অনেকেই অসুবিধায় পড়েন। এই সমস্যা দূর করার জন্য ২-৩ চা চামচ জাম পাতার রস (বয়স অনুপাতে মাত্রা) ১/২ চা চামচ গাওয়া ঘি মিশিয়ে প্রতিদিন একবার করে খাওয়ালে এক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য উপকার হবে।

দাঁতের মাড়ির ক্ষয় রোধে
যাদের মাড়ি আলগা হয়ে গিয়েছে, একটুতে রক্ত পড়ে, তারা জাম গাছের চামড়া গুঁড়া করে সেটা দিয়ে দাঁত মাজলে উপকার হবে।

এছাড়াও জামে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইটো কেমিক্যালস থাকায় এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও মৌসুমী সর্দি কাশি থেকে মুক্ত রাখে। পাশাপাশি এটি প্রতিরোধ করে ইনফেকশনের মতো সমস্যারও।

জাম খাওয়ার সময় সতর্কতা
কখনোই আধাপাকা জাম খাবেন না। এছাড়াও খালি পেটে জাম খাবেন না এবং জাম খাওয়ার পর দুধ খাবেন না। পাকা ফল ভরা পেটে খেলে অতিরিক্ত অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকভাব হতে পারে।

আরো পড়ুন- গরমে সুস্থ থাকতে যা খাবেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ