শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

হোসেন মাহমুদের উপন্যাস : সমর্পণ-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুই.
মক্কার সেই অদ্ভুত মানুষটির কথা ওয়াদিউল কুরাতেও পৌঁছেছে। এটি এ অঞ্চলের সবচেয়ে বড় ইহুদি পল্লি। মক্কা থেকে সিরিয়াগামী পথটি এ পল্লির প্রায় গা ছুঁয়ে গেছে। অনেক প্রাচীন এই পথ। উটের কাফেলা নিয়ে যাওয়া-আসার পথে মক্কার বণিকরা এক রাত এখানে জিরিয়ে নেয়। বনি মোস্তালিকের কুয়ার কাছাকাছি তাঁবু খাটিয়ে রাত কাটায়। এখান থেকে মক্কা মাত্র দুদিনের পথ। বাণিজ্যের জন্য প্রায়ই আসা-যাওয়া করতে হয়। তাই ওয়াদিউল কুরার লোকজনের সাথে মক্কার বণিকদের ভালো স¤ণ্ঠর্ক গড়ে উঠেছে। এই বণিকদের কাছেই ওয়াদিউল কুরাবাসীরা শুনেছে মক্কার সেই মানুষটির কথা। তার নাম মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ। কুরাইশ বংশের বনি হাশিম গোত্রের সন্তান। তার দাদা আবদুল মুত্তালিব ছিলেন খুব বিখ্যাত মানুষ, কাবা ঘরের সেবক ও রক্ষণাবেক্ষণকারী। তার জন্মের আগেই বাবা আবদুল্লাহ মারা যান।

শিশু বয়সে তাকে রেখে তার মা-ও মারা যান। তারপর তার চাচা তাকে সন্তান হিসেবে লালন-পালন করেন। ভদ্র, বিনয়ী, সচ্চরিত্র, অত্যন্ত বিশ^াসী বলে তিনি খ্যাতি অর্জন করেন। মক্কার লোকেরা তার কাছে মূল্যবান জিনিস আমানত রাখত। তার সবই ভালো ছিল। কিন্তু চল্লিশ বছর বয়সের পর তার মাথা বিগড়াতে শুরু করে। সে এখন নিজেকে আল্লাহর নবী বলে দাবি করছে। আর নানা রকম কথা বলছে। সে বলছে, মূর্তিপূজা হারাম। বিশ^-জগত ও মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। সেই আল্লার ইবাদত-বন্দেগি করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। তার এসব কথায় প্রথম দিকে কেউ কান না দিলেও এখন বহু নারী-পুরুষ তার অনুসারী হয়েছে। শুধু তাই নয়, তার অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়ছে।

হরদিয়ার বাবা শামাউন ওয়াদিউল কুরার ইহুদি গোত্রের প্রধান। বাবার কাছেই প্রথম সে জানতে পারে সেই মানুষটির কথা। সে যা প্রচার করছে সেটা নাকি ইসলাম ধর্ম। যে ইসলাম গ্রহণ করে তাকে ঈমান আনতে হয় এ বলে যে আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই, মুহাম্মাদ আল্লাহর রাসূল। এ পর্যন্ত যা জানা গেছে তাতে সু¯ণ্ঠষ্ট যে, এ ব্যক্তি ইহুদিদের জন্য বিপজ্জনক।

Image result for arabian women art

খ্রিস্টানদের সাথে ইহুদিদের রয়েছে জাত শত্রুতা। খ্রিস্টানরা যেমন ইহুদিদের সহ্য করতে পারে না, তেমনি ইহুদিরাও তাদের দুচোখে দেখতে পারে না। এমনিতেই ইহুদি ধর্ম গতি হারিয়ে ঝিমিয়ে পড়েছে। নতুন কেউ এ ধর্মে দীক্ষিত হচ্ছে না। এর মধ্যে আবার ইসলাà¦