আতাউর রহমান খসরু
মাওলানা কারামত আলী নিজামীর ‘বেলায়েতে উলামা’ পড়লাম। বইয়ে লেখক আলেম সমাজ ও তাদের দায়িত্ব বিষয়ে আলোচনা করেছেন। সবচেয়ে গুরুত্বের সঙ্গে বলেছেন আলেমরাই মুসলিম সমাজের নেতা। এবং তারাই তাদের নেতৃত্ব দিবেন, তাদের শাসন করবে।
এছাড়াও ইলম কী, আলেম কারা, আলেমের দায়িত্ব কী ও আলেমের বৈশিষ্ট্য কী হবে ইত্যাদি বিষয়ে তিনি চমৎকার আলোচনা করেছেন বইটিতে।
আজ থেকে প্রায় ২০ বছর পূর্বে তিনি বাঙালী আলেম সমাজকে রাজনৈতিক সচেতনতা, চিন্তার উদারতা ও সমাজসেবার মতো এমন অনেক কাজ করার পরামর্শ দিয়েছেন যার প্রয়োজনীয়তা আলেমগণ এখন এসে শুধু স্বীকারই করছেন না; বরং তাতে যথাসম্ভব যুক্ত হচ্ছেন। সবমিলিয়ে বইটি ভালো লেগেছে।
কিন্তু একটি বিষয় আমার প্রচণ্ড রকম আপত্তিকর মনে হচ্ছে। তাহলো, লেখক অত্যন্ত জোর দিয়ে বলেছেন এবং প্রমাণ করতে চেয়েছেন যে, প্রত্যেক নবী ছিলেন তার জাতি ও সমাজের আল্লাহ কর্তৃক মনোনীত শাসক। তারা আল্লাহর পক্ষ থেকে নিজ নিজ জাতির শাসনভার লাভ করেছিলেন। আল্লাহর আইন প্রতিষ্ঠায় তারা ছিলেন দায়বদ্ধ। তারা সবাই নিজ নিজ জাতিকে ধর্মবিধান মতে শাসনও করেছিলেন।
আমার মনে হয়, দাবিটি যথাযথ নয়। দাবি সত্য হলে আল্লাহর বিধান ও শাসন প্রতিষ্ঠা করতে না পারার যে ব্যর্থতা -তার দায় বর্তাবে অধিকাংশ নবীর উপর। কারণ, কুরআন-হাদিস ও ঐতিহাসিক দলিলাদি থেকে আমরা নবী আ.গণের জীবন-ইতিহাস সম্পর্কে যতোটুকু জানতে পেরেছি তার মধ্যে নবী ও শাসক ছিলেন মাত্র কয়েকজন।
অধিকাংশ নবীই নিজ সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারেন নি। এমনকি অনেকেই বিতাড়িত হয়েছে নিজ জন্মভূমি থেকে। হত্যার শিকার হয়েছেন কেউ কেউ। আর তারা যদি আল্লাহর মনোনীত শাসকই হবেন তাহলে আল্লাহ কেনো তাদের হাতে শাসনভার তুলে দিলেন না? তাদের নিজ ভূমি থেকে বিতাড়িত করলেন।
লেখকের এ দাবির পেছনে রয়েছে একটি মৌলিক প্রশ্ন। তাহলো, মানুষ প্রধানত আল্লাহর দাস না আল্লাহর খলিফা বা প্রতিনিধি? মানুষ যদি প্রধানত আল্লাহর খলিফা হয়, তাহলে খেলাফত প্রতিষ্ঠাই হবে তার সব ইবাদতের চূড়ান্ত লক্ষ্য।
আর যদি সে প্রধানত আল্লাহর দাস হয় তবে সর্বাবস্থায় আল্লাহর দাসত্ব এবং দাসত্বের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন হবে তার জীবনের চূড়ান্ত লক্ষ্য।
আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো, মানুষ প্রধানত আল্লাহর দাস। জীবনের সব ক্ষেত্à