বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

ভৈরবে 'বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী' নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. হেলিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার (৬ জুন) রাত সোয়া ২টার দিকে উপজেলার গাছতলাঘাট এলাকায় এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

নিহত হেলিন ভৈরব উপজেলার পঞ্চবটি পুকুরপাড় এলাকার মৃত সাইদ মিয়ার ছেলে।

পুলিশের দাবি, হেলিন একজন মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি। ঘটনাস্থল থেকে ৫১০ পিস ইয়াবা, ২৪ বোতল ফেনসিডিল এবং তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

ভৈরব থানার ওসি মো. মোখলেসুর রহমানের ভাষ্যমতে, কয়েকজন ব্যবসায়ী মাদক নিয়ে অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব উপজেলার গাছতলাঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় হেলিনকে উদ্ধার করা হয়। তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ