রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

জাতিসংঘের অভিযোগ গরিবের ভাত মারছেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  যুক্তরাষ্ট্রে গরিবের ভাত মারছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দারিদ্র্যসীমায় থাকা নাগরিকদের জীবনযাত্রা আরও কঠোর করে তুলছেন তিনি বলে মন্তব্য করেছে জাতিসংঘ।

মার্কিন প্রেসিডেন্টের দারিদ্র্যবান্ধব কাজগুলো থেকে প্রশাসনকে সরিয়ে নেয়ার সমালোচনা করে এমন অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটি যুক্তরাষ্ট্রকে চপেটাঘাত করতে মোটেও কুণ্ঠাবোধ করে না।

এর আগে ওবামা প্রশাসনের বিরুদ্ধে জাতিসংঘের অভিযোগ ছিল, নাগরিকদের ওপর পুলিশের বর্বরতা ও সেনাবাহিনীতে যৌন কেলেঙ্কারি তদন্তে ব্যর্থ হয়েছে ওবামা সরকার।

গত বছর ট্রাম্প গণমাধ্যমের ওপর আক্রমণ করলে জাতিসংঘের আক্রোশের মুখে পড়েন তিনি। এবার গরিবদের অধিকার রক্ষায় ব্যর্থ হওয়ায় ট্রাম্পের ওপর তোপ দাগলেন জাতিসংঘের মানবাধিকার তদন্ত কর্মকর্তা ফিলিপ অ্যালসটন।

জাতিসংঘের চরম দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফিলিপ অ্যালসটন যুক্তরাষ্ট্রের দারিদ্র্যপীড়িত কয়েকটি প্রত্যন্ত অঞ্চলে কয়েক মাস সফর করেছেন।

আলাবামা রাজ্য সফরের সময় তিনি এক পরিবারকে দেখেছেন, যারা মাসিক মাত্র ৯৫৮ ডলার আয়ে জীবনযাপন করেন। ওই পরিবারটির ঘরের মধ্যে প্রবাহিত হচ্ছিল এক ইঞ্চি পুরো ড্রেনের ময়লা।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

আরো পড়ুন- রোজাদারদের জাগানোর দায়ে ৬ ফিলিস্তিনি আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ