বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

তারাবির বিষয়ে মুফতি তাকি উসমানির জবাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তারাবির হাদিয়া বিষয়ে এক ভাইয়ের জিজ্ঞাসার জবাবে মুফতি তাকি উসমানির অবস্থান স্পষ্ট করেছ্নে। জিজ্ঞাসা ও জিজ্ঞাসার জবাব উর্দূ থেকে অনুবাদ করেছেন ওমর ফারুক ইবরাহিমি

বরাবর হযরত শাইখুল ইসলাম,মুফতি মুহাম্মদ তাকি উসমানি দা.বা.। আসসালামু আলাইকুম।

আমি জানতে চাচ্ছি উলামায়ে কেরামের কাছে মুফতি জারুলি খান সাহেবের গ্রহণযোগ্যতা কতটুকু?তিনি হাফেজদের জন্য তারাবিহর বিনিময়কে জায়েজ বলেন এবং ইতিমধ্যে এই ব্যাপারে তাঁর একটি বয়ানও সোশ্যাল মিডিয়ায় এসেছে যেটি এই ইমেইলের শেষে প্রণিধানযোগ্য।

তার এই বয়ান শুনে আমাদের অনেক নির্ভরযোগ্য, বড়বড় উলামায়ে কেরামও তারাবিহর বিনিময়কে জায়েজ বলা শুরু করেছেন।হযরত শাইখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানির ব্যাপারে মানুষের দিলে রয়েছে অগাধ আস্থা,বিশ্বাস ও আদব ইহতিরাম।

অতএব যদি হযরত নিজে এই মাস'আলাটি তাহকিক করে কিছু লিখে দেন তবে এই ভুল মাস'আলা এবং ফ্যাসাদের দুয়ার এখানেই বন্ধ হয়ে যাবে।

আশাকরি হযরতের খাদেম ও আমার মুহতারাম বন্ধুরা বিষয়টির সংবেদনশীলতার প্রতি লক্ষ রেখে এই ইমেইলটি হযরত শাইখুল ইসলামের খেদমতে অবশ্যই পেশ করবেন।
নিবেদক:
মুহাম্মদ আকরাম।
গুজরাট,ভারত।

আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানির জবাব।

বিসমিহি সুবহানাহু তা'আলা।

আমার মুহতারাম ভাই!

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

মাওলানা জারুলি খান সাহেব হাফি: করাচিস্থ মাদরাসা আহসানুল উলূমের প্রতিষ্ঠাতা এবং সেখানকার মুহতামিম ও শাইখুল হাদিস।বেশকটি ফিকহি মাসাইলের ব্যাপারে তার তাফাররুদ রয়েছে।উল্লেখিত মাস'আলাটিও সেগুলোর একটি।এব্যাপারে আমাদের সকল আকাবিরদের ফতোয়াও নাজায়েজ হবার উপর।

আল্লাহু সুবহানাহু আ'লাম।
বান্দা মুহাম্মদ তাকি উসমানি আফা আনহু।
৪/৭-১৪৩৮হিজরি।

এতামিম

আরো পড়ুন- যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে মুসলিমদের রোজা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ