মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দেশের আকাশে বিদেশি পতাকা উড়তে দিলে হাজার হাজার ফিলিস্তিনি পতাকা উড়বে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব খান: বিশ্বকাপ। ফুটবল খেলার আন্তর্জাতিক আসর। তবে যতো যাই হোক, খেলা তো খেলাই! এর সঙ্গে পৃথিবী ও মানবজাতির ইহ-পরকালের মৌলিক কোনো কল্যাণের সম্পর্ক নেই।

এরপরও খেলাপাগল বাঙালি বিশ্বকাপ নিয়ে এতোটাই উন্মাদনায় মেতে ওঠে; যা কোনোপ্রকার স্বাভাবিক সীমারেখাতেই পড়ে না। মাদকাসক্তির মতোই এর ছোবল জাতিকে ক্ষতিগ্রস্থ, বিভ্রান্ত ও অসম্মানিত করে।

মাসব্যাপী নিজের স্বাধীন দেশের আকাশে যার যার সমর্থিত বিদেশী পতাকা উড়িয়ে রাখা, ভিটামাটি বেচে রেকর্ড আকারের বিদেশি পতাকা তৈরি ও প্রদর্শন করা, বিদেশি পতাকার রঙে বাড়ি গাড়ি চুল চেহারা রঙিন করা, এসব মুর্খতা ও বাড়াবাড়িই নয় শুধু, নিজের দেশকে অসম্মান করাও বটে, যা রাষ্ট্র-অবমাননার শামিল।

জাতীয় বাজেটে ক্রীড়াখাতে কাড়ি কাড়ি অর্থ বরাদ্দ সত্ত্বেও, রাজধানীর সবচে গুরুত্বপুর্ণ বৃহৎ স্টেডিয়ামটি স্থায়ীভাবে দখলে রাখা সত্ত্বেও, ক্রীড়া কর্মকর্তা ও খেলোয়াড়দের বিলাসী জীবনযাপনের সকল সুযোগ সুবিধা সত্ত্বেও যে খেলার বিশ্ব-আসরে অংশগ্রহণ করার দূরবর্তী সম্ভাবনার আশেপাশেও নিজের দেশের ফুটবল এখনও পৌছুতে পারেনি; সে খেলায় বিদেশের জন্য এতো উতলা হওয়া জাতির জন্য একপ্রকারের নির্লজ্জতাও।

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণের আগে দেশের আকাশজুড়ে যদি ভারত ও পাকিস্তানের পতাকা এভাবে বে-লাগাম উড়তো, তবে বিষয়টি কেমন লাগতো! এখনও কি তেমনই লাগা উচিত নয়?

আমি বলতে চাই, এই ফালতু খেলাধূলার রঙ ঢঙের চেয়ে আরাকান, কাশ্মীর, সিরিয়া ও ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের করুণ পরিস্থিতি বাংলাদেশের ৯০ ভাগ মুসলিম নাগরিকের কাছে হাজারগুণ গুরুত্বপূর্ণ ও মর্মস্পর্শী।

গর্ভনিরোধক ব্যবস্থা মুসলিম পরিবারের জন্য নয়: এরদোগান

দেশের সংবিধান বা আইন লঙ্ঘন করে বিদেশের সমর্থনে যদি বিদেশি পতাকা ওড়ানো বৈধই হয়, এতে যদি রাষ্ট্র বা আদালতের কোনো আপত্তি না-ই থাকে, তাহলে বিদেশের খেলার সমর্থনে নয়, বরং (সংবিধানের দ্বিতীয় ভাগের ২৫ অনুচ্ছেদের (গ) ধারার অনুকুলে) সারাবিশ্বের স্বজাতীয় মজলুম মুসলমানদের তথা নিপিড়ীত মানবতার মুক্তি ও স্বাধীনতার সমর্থনে তাদের পতাকা ওড়ানোটাই এখন মানবতার দাবী। সময়ের দাà