শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

মুহিতের পর নতুন অর্থমন্ত্রী হচ্ছেন কে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি বছরের ডিসেম্বর মাসেই অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তিনি অবসরের কথা জানিয়েছেন।

মন্ত্রিসভার প্রবীণতম এই সদস্য বর্তমানে বাজেট প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন । বাজেট প্রণয়ণ নিয়ে সংশ্লিষ্ট সঙ্গে বৈঠকে নিয়মিত বলতে শোনা যাচ্ছে,, এটাই তাঁর শেষ বাজেট।

অর্থমন্ত্রীর অবসরে যাওয়ার সিদ্ধান্তকে স্বাভাবিকভাবে নিয়েই সম্প্রতি একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘নতুন একজন অর্থমন্ত্রী খোঁজ করছি।’

আগেই জল্পনাকল্পনা চলছিল, মুহিতের পর কে হতে পারেন নতুন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর মন্তব্যের পর মন্ত্রিসভাসহ অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট সবমহলেই জোড়ালো আলোচনা হচ্ছে, কে হচ্ছেন নতুন অর্থমন্ত্রী।

সরকারের একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী গ্রহণযোগ্য একজন নতুন অর্থমন্ত্রী নিয়োগের বিষয়ে এরই মধ্যে বিভিন্ন ব্যবসায়িক চেম্বার, বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ এবং পেশাজীবীদের মতামত নিতে শুরু করেছেন।

আগামী অক্টোবরে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে। এর সঙ্গে সঙ্গেই বর্তমান সরকারের অবয়ব পরিবর্তন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি ছোট নির্বাচনকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে। এই ছোট সরকারেই আত্মপ্রকাশ করত পারেন নতুন অর্থমন্ত্রী।

সূত্রমতে, আবুল মাল আবদুল মুহিতের বিকল্প হিসেবে প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় একসময় একাই ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্ণর ড. ফরাস উদ্দিন আহমেদ। তবে সরকারের অর্থনৈতিক কৌশলের নীতিগত পার্থক্য থাকায় ফরাস উদ্দিন বর্তমানে অনেকটাই পিছিয়ে পড়েছেন।

বরং নতুন অর্থমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীল অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের আরেক সাবেক গভর্নর ড. আতিউর রহমানের নামই এখন বেশি শোনা যাচ্ছে।

সূত্র জানায়, বর্তমান সরকারের দুই মেয়াদে বিভিন্ন অর্থবছরে বাজেটের নানা দিক নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যাখা-বিশ্লেষণের মাধ্যমে ড. মশিউর রহমান সহায়তা দিয়েছেন।এবারও বাজেট প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে তার সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। তাই নতুন সম্ভাব্য অর্থমন্ত্রী তালিকার শীর্ষে ড. মশিউর রহমানকে রেà¦