শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

পাকিস্তানের হাজি আবদুল ওয়াহহাবকে মাওলানা সাদের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: পাকিস্তানের তাবলিগ জামাতের মুরুব্বী হাজি আবদুল ওয়াহহাব এর কাছে চিঠি লিখেছেন দিল্লির নিজামুদ্দীনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি।

আমির ও আলমি শুরা নিয়ে দুজনের মধ্যে বিভক্তির মধ্যে এ চিঠি ফেসবুক ও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। রমজান উপলক্ষ্যে এ চিঠি মাওলানা সাদ কান্ধলভি লিখেছেন বলে জানা যায়।

চিঠিতে তিনি বিভক্তি নিরসনের জন্য কিছু না বললেও নিজামুদ্দিনের প্রশংসা করে সেখানে আসা বিদেশি জাতামের সংখ্যা উল্লেখ করে তার প্রশংসা করেছেন।

চিঠিতে তিনি লিখেন, সম্মানিত হাজি আবদুল ওয়াহহাব সাহেব ও রায়বেন্ডের মশওয়ারার অন্যান্য সাথীবর্গ! আল্লাহ আমাদের ও আপনাদের আল্লাহর মর্জি মোতাবেক কাজ করার তাওফিক দান করুন।

পর কথা, মহান আল্লাহর কাছে আশা করছি, আপনি সাথীদের নিয়ে সুস্থ ও ভালো অাছেন।আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুন এবং দীনের মহান দাওয়াতি কাজের জন্য মৃত্যু পর্যন্ত কবুল করুন।

বাংলাদেশ-ভারতের আলেমদের ইলমি সম্পর্ক সুদৃঢ় করবে দেওবন্দের চিঠি

এখানেও (নিজামুদ্দিন মারকাজে) সবাই ভালো আছে এবং সব সাথী হাজি সাহেবের সুস্থতার জন্য দোয়া করছে৷ গত মাসে হাজি সাহেবের স্বাস্থ্যের উন্নতি হওয়ায় আমরা আন্তরিকভাবে খুশি হয়েছি৷ আমরা দোয়া করি, হাজি সাহেবের উত্তরোত্তর সুস্থতা বৃদ্ধি পাক৷

আপনাদের দোয়ার বরকতে গত মাসে দেশি বিদেশি তাবলিগি সাথীদের সমাগম খুব বেশি ছিলো৷ আল্লাহর শোকর গত মাসে ৬৫০০ জন দীনি মেহমান বহির্বিশ্ব থেকে মারকাজে এসেছেন৷ আর ভারত থেকে ২০০ জামাত বাইরের রাষ্ট্রগুলোতে দীনের মেহনতের জন্য বের হয়েছেন৷ আল্লাহই উত্তম তাওফিকদাতা৷

শাবান ও রমজানুল মোবারক মাসে হিন্দুস্তানের প্রদেশগুলো থেকে অধিক পরামাণে মাদরাসার ছাত্র ও আম সাথীগণ জামাতবদ্ধ হয়ে এসেছেন৷ তাদের মাঝে উমুমি তাশকিল হয়েছে৷ বিভিন্ন জায়গায় জামাত পাঠানো হয়েছে৷

https://www.facebook.com/MarkazNizamuddinWorldwideDawatotableeghMarkaz/photos/rpp.690378260997066/1938804776154402/?type=3&theater

রমজান মাস সংক্রান্ত হজরতজি মাওলান